Saturday, November 7, 2026
27 C
Kolkata

মহুয়ার মামলায় সুপ্রিম কোর্টের মন্তব্য, ‘গুলি সহ্য করেছেন স্বাধীনতা সংগ্রামীরা, আর ডিমে আপনাদের এত ভয় কেন?’

কলকাতা হাইকোর্ট এর আগে এই মামলায় মহুয়া মৈত্রকে সুরক্ষা দিয়েছিল। আদালত জানিয়েছিল, তাঁকে গ্রেফতার করা যাবে না। তবে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছিল। আগামী ১৪ আগস্ট তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশের পরই ভার্চুয়াল হাজিরার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন কৃষ্ণনগরের সাংসদ।

একটি ফেসবুক পোস্ট সংক্রান্ত মামলায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। মামলায় মহুয়ার আইনজীবী জানান, পুলিশের কাছে হাজিরা দিতে গেলে আগে তাঁকে হেনস্তার মুখে পড়তে হয়েছিল। এমনকি তাঁর দিকে ডিম ছোড়ার ঘটনাও ঘটেছিল। এই কারণেই সরাসরি হাজিরার বদলে অনলাইনে হাজিরার অনুমতি চাওয়া হয়েছিল।

এর জবাবে বিচারপতি দীপঙ্কর দত্ত মন্তব্য করেন, রাজনীতিতে থাকলে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার সাহস রাখতে হবে। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য গুলি সহ্য করেছেন, তাই ডিমের মতো ঘটনায় ভয় পাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে।

Hot this week

মুম্বইয়ের জনসংখ্যার চরিত্র বদলাচ্ছে, মুসলিমদের জন্মহার বাড়ছে’, বিতর্কিত দাবি বিজেপি নেতা কিরীট সোমাইয়ারের

মুম্বইয়ের জনসংখ্যার চরিত্র বদলে যাচ্ছে। মুসলিম সম্প্রদায়ের মধ্যে জন্মহার...

বাদ পড়া ভোটারদের নাম তালিকাভূক্ত করতে অবশেষে ৭ রাজ্যে বিজ্ঞপ্তি জারি ইলেকশন কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় খসড়া...

E20 পেট্রলে ৩১% এর বেশি ইথানল, কেন্দ্রের কাছ থেকে ক্ষতিপূরণের দাবি কর্ণাটক সরকারের

পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানোর সিদ্ধান্ত ঘিরে নতুন করে...

Topics

Related Articles

Popular Categories