Saturday, August 8, 2026
32.3 C
Kolkata

কাজ পাইয়ে দেওয়ার নামে ৫ লক্ষ টাকা কাটমানি, কাটোয়ায় বিজেপি নেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

কাটোয়ায় কাজ পাইয়ে দেওয়ার নামে ৫ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠলো বিজেপি নেতার বিরুদ্ধে। সুশান্ত ঘোষ নামের এক মুহুরী এই অভিযোগ করেছেন। ইতিমধ্যেই কাটোয়া থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি।

সুজনের অভিযোগ, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ কয়েক জন ব্যক্তি লাঠি, লোহার রড ও শাবল নিয়ে তাঁর বাড়িতে আসেন। তাঁরা নিজেদের বিজেপির নেতা-কর্মী বলে পরিচয় দেন বলে দাবি তাঁর। অভিযোগ, তাঁর কাছে পাঁচ লক্ষ টাকা চাওয়া হয়।

সুজন কাটোয়ার পানুহাটের আদর্শপল্লির বাসিন্দা। তাঁর বাড়ি ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাছেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরকারি জায়গায় তাঁর একটি দোকান রয়েছে। অনলাইনে বিভিন্ন পরিষেবা দেওয়ার পাশাপাশি তিনি ওই সরকারি দফতরের হয়ে মুহুরির কাজও করেন।

পুলিশের কাছে দেওয়া অভিযোগে সুজন, বিশ্বজিৎ অধিকারী ওরফে গুপি, অতনু সাহা এবং ধীরাজ দাসের নাম জানিয়েছেন। তাঁর দাবি, বিশ্বজিৎ বিজেপির কাটোয়া নগর মণ্ডলের সাধারণ সম্পাদক। অন্য দু’জনও এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। তবে এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে মানহানির মামলা করার হুমকি দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

Hot this week

জয়ন্তীতে রাস্তা তৈরির ভুয়ো বোর্ড, টেন্ডার ছাড়াই রাস্তা তৈরির দাবি ঘিরে উত্তপ্ত এলাকা

বৃহস্পতিবার একটি ভিডিয়ো সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা...

পূর্ব বর্ধমানে বাস পিছু নেওয়া হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা! কুপনে সংগঠনের নাম না থাকলেও গেরুয়া পতাকা থাকার অভিযোগ

পূর্ব বর্ধমানের গুসকরায় বাসস্ট্যান্ডে বাসপিছু টাকা সংগ্রহকে কেন্দ্র করে...

এবার ভারতের ওপর ১০০% শুল্ক চাপাবে আমেরিকা! রুশ তেল কেনার শাস্তি ট্রাম্পের

রাশিয়া থেকে তেল কেনা দেশগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে...

এক দেশ আক্রান্ত হলে পাশে থাকবে তিন দেশ! মক্কায় সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি

মধ্যপ্রাচ্যে একের পর এক সামরিক সংঘাত এবং উপসাগরীয় দেশগুলোর...

E20 পেট্রোলে উচ্চমাত্রার ক্লোরাইডে ইঞ্জিনের স্থায়ী ক্ষতির আশঙ্কা

কেন্দ্র সরকার, আমদানি করা অপরিশোধিত তেলের উপর নির্ভরতা কমাতে...

Topics

জয়ন্তীতে রাস্তা তৈরির ভুয়ো বোর্ড, টেন্ডার ছাড়াই রাস্তা তৈরির দাবি ঘিরে উত্তপ্ত এলাকা

বৃহস্পতিবার একটি ভিডিয়ো সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা...

এবার ভারতের ওপর ১০০% শুল্ক চাপাবে আমেরিকা! রুশ তেল কেনার শাস্তি ট্রাম্পের

রাশিয়া থেকে তেল কেনা দেশগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে...

এক দেশ আক্রান্ত হলে পাশে থাকবে তিন দেশ! মক্কায় সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি

মধ্যপ্রাচ্যে একের পর এক সামরিক সংঘাত এবং উপসাগরীয় দেশগুলোর...

E20 পেট্রোলে উচ্চমাত্রার ক্লোরাইডে ইঞ্জিনের স্থায়ী ক্ষতির আশঙ্কা

কেন্দ্র সরকার, আমদানি করা অপরিশোধিত তেলের উপর নির্ভরতা কমাতে...

শিক্ষক নিয়োগে ২০২৫-এর বিধিই মানা হবে, দুর্নীতি আটকাতে কড়া নির্দেশ এসএসসির

এসএসসি-র ২০১৬ সালের নিয়োগে অনিয়মের অভিযোগে সুপ্রিম কোর্ট পুরো...

মসজিদের লাউডস্পিকার খুলতে পুলিশের মৌখিক নির্দেশের! লিখিত আদেশ না থাকায় বাড়ছে প্রশ্ন

পশ্চিমবঙ্গের একাধিক জেলায় মসজিদের লাউডস্পিকার খুলে ফেলার জন্য পুলিশ...

ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনের মঞ্চে নেহা বোরাকে লক্ষ্য করে ছোড়া হল কালি, হামলার পরও থামেনি বক্তৃতা!

ঝাড়খণ্ডে সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে ছাত্রদের আন্দোলন...

Related Articles

Popular Categories