Wednesday, September 23, 2026
27 C
Kolkata

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখরাঙানি, গাঙ্গেয় অঞ্চলে বাড়ছে ভারী বৃষ্টির সম্ভাবনা

শনিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আবহাওয়া দফতর সুত্রে খবর, বঙ্গোপসাগরে শনিবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে। পাশাপাশি মৌসুমি অক্ষরেখাও সক্রিয় রয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

খারাপ আবহাওয়ার প্রভাব পড়তে পারে সমুদ্রেও। পশ্চিমবঙ্গের উপকূলে উত্তাল হতে পারে সমুদ্র। তাই শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে।

রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা। তবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার ফের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Hot this week

LIC-এর ২,৬৮৪ কোটি টাকা নিয়ে অনিয়মের অভিযোগ, অনিল আম্বানির বিরুদ্ধে দায়ের হল এফআইআর

ভারতীয় জীবন বিমা নিগম বা LIC-এর বিনিয়োগ ঘিরে আর্থিক...

রামমন্দিরে প্রণামি চুরির ১০৫ কাণ্ড! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চাঞ্চল্যকর তথ্য

অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া প্রণামির সামগ্রী চুরির ঘটনায় তদন্ত...

Topics

রামমন্দিরে প্রণামি চুরির ১০৫ কাণ্ড! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চাঞ্চল্যকর তথ্য

অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া প্রণামির সামগ্রী চুরির ঘটনায় তদন্ত...

Related Articles

Popular Categories