Wednesday, September 23, 2026
27 C
Kolkata

UPI-তে টাকা কাটার পরিকল্পনার বিরুদ্ধে সরব বামেরা, কেন্দ্রকে সিদ্ধান্ত বদলের দাবি সিপিএমের

সম্প্রতি লোকসভায় ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট’-এ বদল আনার জন্য একটি বিল পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রস্তাবটি কার্যকর হলে ভবিষ্যতে UPI পেমেন্টে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা অন্য কোনও পরিষেবা নিতে হলে স্বাধারণ মানুষের ওপর মাশুল ছাপানোর সুযোগ তৈরি হতে পারে।

তবে এই বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে সিপিএম। দলের অভিযোগ, ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাধারণ মানুষকে নগদের বদলে অনলাইন পেমেন্ট ব্যবহারে উৎসাহ দিয়েছিলেন। এখন সেই ব্যবস্থাই যদি টাকা আয়ের পথ হয়ে ওঠে, তাহলে তা মানুষের সঙ্গে প্রতারণা করা হবে।

দলের আরও অভিযোগ, ব্যাঙ্কিং পরিষেবায় ইতিমধ্যেই সাধারণ মানুষকে নানা ধরনের ফি দিতে হয়। অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা না থাকলে জরিমানা, ATM থেকে বেশি বার টাকা তুললে অতিরিক্ত খরচ, ডেবিট কার্ডের ফি এবং SMS পরিষেবার চার্জ—সব মিলিয়ে মানুষের খরচ বেড়েছে।

এখন আলোচনা চলছে, ২ হাজার টাকার বেশি UPI পেমেন্ট কিংবা নির্দিষ্ট সীমার বেশি ব্যবসা করা বড় সংস্থাগুলির ক্ষেত্রে এই চার্জ চালু হতে পারে। তবে সিপিএমের আশঙ্কা, পরে সেই খরচের প্রভাব সাধারণ ক্রেতাদের উপরও পড়তে পারে।

Hot this week

LIC-এর ২,৬৮৪ কোটি টাকা নিয়ে অনিয়মের অভিযোগ, অনিল আম্বানির বিরুদ্ধে দায়ের হল এফআইআর

ভারতীয় জীবন বিমা নিগম বা LIC-এর বিনিয়োগ ঘিরে আর্থিক...

রামমন্দিরে প্রণামি চুরির ১০৫ কাণ্ড! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চাঞ্চল্যকর তথ্য

অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া প্রণামির সামগ্রী চুরির ঘটনায় তদন্ত...

Topics

রামমন্দিরে প্রণামি চুরির ১০৫ কাণ্ড! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চাঞ্চল্যকর তথ্য

অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া প্রণামির সামগ্রী চুরির ঘটনায় তদন্ত...

Related Articles

Popular Categories