Sunday, October 4, 2026
30 C
Kolkata

কেন্দ্রের বিরুদ্ধে প্রশ্ন তুললেই ‘দিমাগি নকশাল’! প্রধানমন্ত্রীর মন্তব্যে সরব বিরোধীরা

স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণে নতুন একটি শব্দবন্ধ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এতদিন বিজেপির বক্তব্যে ‘আরবান নকশাল’ শব্দটি বেশি শোনা গেলেও এ বার প্রধানমন্ত্রী ব্যবহার করেছেন ‘দিমাগি নকশাল’ শব্দটি। তাঁর দাবি, দেশের শিক্ষিত সমাজের মধ্যেও এমন কিছু মানুষ রয়েছেন, যাঁদের চিন্তাভাবনায় এখনও মাওবাদী প্রভাব রয়েছে। তাঁরা সুযোগ পেলেই দেশকে হিংসা ও অস্থিরতার দিকে নিয়ে যেতে চান বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।মোদির বক্তব্য অনুযায়ী, জঙ্গলে অস্ত্র হাতে থাকা নকশালদের বিরুদ্ধে লড়াই করা সম্ভব হলেও সমাজের বিভিন্ন স্তরে থাকা এই ধরনের মানুষদের চিহ্নিত করা কঠিন। তাঁর অভিযোগ, অতীতে সরকারি কমিটি, প্রশাসনিক পরিসর এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাজেও এমন চিন্তাধারার প্রভাব দেখা গিয়েছে। তাই দেশের স্বার্থে এই ধরনের মানসিকতা থেকে মানুষকে দূরে রাখার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।তবে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরেই প্রশ্ন ওঠে, ঠিক কাদের ‘দিমাগি নকশাল’ বলা হচ্ছে? ভাষণে কোনও নির্দিষ্ট ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীর নাম করেননি মোদি। আর সেই জায়গাতেই বিরোধীরা তাঁর বিরুদ্ধে সরব হয়েছে। তাদের অভিযোগ, সরকারের সমালোচনা করলেই কাউকে নকশাল তকমা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দলের নেতা জয়রাম রমেশ প্রধানমন্ত্রীর মন্তব্যকে রাজনৈতিক ভাবে মরিয়া অবস্থার প্রকাশ বলে কটাক্ষ করেছেন।প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমও ব্যঙ্গ করে নিজেকে ‘দিমাগি নকশাল’ বলে পরিচয় দিয়েছেন। সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা অভিযোগ করেন, স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ মঞ্চকেও প্রধানমন্ত্রী বিরোধীদের আক্রমণের জন্য ব্যবহার করছেন। তাঁর মতে, সরকারের কাজ নিয়ে প্রশ্ন তোলা বা সমালোচনা করা গণতন্ত্রের স্বাভাবিক অংশ।ককরোচ জনতা পার্টিও প্রধানমন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। দলের নেতা সৌরভ দাস প্রশ্ন তোলেন, সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা শিক্ষিত তরুণদের কীভাবে নকশাল বলা যায়। তাঁর দাবি, এই ধরনের তকমা দিয়ে মানুষের প্রশ্ন থামানো সম্ভব নয়।বিতর্কের মধ্যেই প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা দেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তিনি জানান, বিরোধী নেতাদের ‘দিমাগি নকশাল’ বলা হয়নি। তাঁর দাবি, যারা মাওবাদী কার্যকলাপকে সমর্থন করে, সংবিধানকে মানে না, বিচ্ছিন্নতাবাদীদের পাশে দাঁড়ায় বা দেশের অখণ্ডতার বিরুদ্ধে অবস্থান নেয়, তাঁদেরই বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়েছে।

Hot this week

২১-র নির্বাচনের আগে মমতা ব্যানার্জীর পা ভাঙা ‘সাজানো ঘটনা’! বিস্ফোরক পোস্ট শান্তনু সেনের

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে...

একাধিক অনিয়মের অভিযোগ, এবার ‘জ্ঞানেশ কুমার’ ফাইল খুলছে কেরালা সরকার!

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ২০০৬ সালের...

এবার ‘পদ্মাসনে’ কোয়েল মল্লিক! বিজেপির টিকিটে রাজ্যসভায় যাচ্ছেন প্রাক্তন তৃণমূল সাংসদ

তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কয়েক মাসের...

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

Topics

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

Related Articles

Popular Categories