Sunday, October 4, 2026
30 C
Kolkata

যুদ্ধ বিরতির পরেও থামছে না ইজরায়েলি হামলা! ফিলিস্তিনের এক মাত্র খ্রিস্টান বসতিতে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে সাধারণ মানুষ

গাজ়ায় যুদ্ধবিরতি চললেও ওয়েস্ট ব্যাঙ্কে ইজরায়েলি সেনার অভিযান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত ফেব্রুয়ারি থেকে ওই এলাকায় সামরিক তৎপরতা বাড়ানো হয়েছে বলে অভিযোগ। এবার ওয়েস্ট ব্যাঙ্কের শেষ সম্পূর্ণ খ্রিস্টান অধ্যুষিত গ্রাম তাইবেকেও এই অভিযানের আওতায় আনা হয়েছে বলে দাবি স্থানীয়দের।জানা গিয়েছে, গত রবিবার থেকে তাইবে গ্রামে বাইরের মানুষের প্রবেশে কড়াকড়ি করেছে ইজরায়েলি সেনা। একই সঙ্গে এলাকায় হামলা, বাড়িঘর ভাঙচুর এবং আগুন লাগানোর মতো ঘটনাও ঘটছে বলে অভিযোগ উঠেছে। অসহায় স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁদের কৃষিজমি, জলপাইয়ের বাগান এবং পানীয় জলের উৎস ধীরে ধীরে অন্যদের দখলে চলে যাচ্ছে।এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার বিভিন্ন খ্রিস্টান সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। কয়েকটি ক্যাথলিক সংগঠন বিষয়টি ভ্যাটিকানের নজরে এনেছে। গ্রিক অর্থোডক্স সম্প্রদায়ের প্রতিনিধিরাও পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইজরায়েলি বসতিস্থাপনকারীদের চাপ ও হামলার কারণে তাইবের কয়েকটি খ্রিস্টান পরিবার এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছে। তাঁদের ফেলে যাওয়া বাড়ি ও জমি দখল করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, এর ফলে দীর্ঘদিনের খ্রিস্টান জনবসতির চরিত্র বদলে যেতে পারে।১৯৯০-এর দশকে হওয়া অসলো চুক্তির পর ওয়েস্ট ব্যাঙ্ককে ‘এ’, ‘বি’ এবং ‘সি’—এই তিন ভাগে ভাগ করা হয়। ‘সি’ অঞ্চলের বড় অংশে ইজরায়েলের প্রশাসনিক ও নিরাপত্তা নিয়ন্ত্রণ রয়েছে। অন্যদিকে, প্যালেস্টাইনি কর্তৃপক্ষও কিছু এলাকায় প্রশাসনিক দায়িত্ব পালন করে। তবে ওয়েস্ট ব্যাঙ্কে ইজরায়েলের দীর্ঘদিনের সামরিক উপস্থিতি ও বসতি সম্প্রসারণ নিয়ে আন্তর্জাতিক মহলে বহুদিন ধরেই বিতর্ক রয়েছে। তাইবের সাম্প্রতিক ঘটনাও সেই উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে।

Hot this week

২১-র নির্বাচনের আগে মমতা ব্যানার্জীর পা ভাঙা ‘সাজানো ঘটনা’! বিস্ফোরক পোস্ট শান্তনু সেনের

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে...

একাধিক অনিয়মের অভিযোগ, এবার ‘জ্ঞানেশ কুমার’ ফাইল খুলছে কেরালা সরকার!

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ২০০৬ সালের...

এবার ‘পদ্মাসনে’ কোয়েল মল্লিক! বিজেপির টিকিটে রাজ্যসভায় যাচ্ছেন প্রাক্তন তৃণমূল সাংসদ

তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কয়েক মাসের...

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

Topics

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

Related Articles

Popular Categories