Sunday, October 4, 2026
29 C
Kolkata

অমিত মালব্য ‘আউট’ দীপক মাস্কে ‘ইন’! বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড়সড় বদল

সোমবার প্রকাশ করা হয়েছে নীতীন নবীনের নেতৃত্বাধীন নতুন পদাধিকারীদের তালিকা। সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন পরিচিত মুখ স্মৃতি ইরানি ও বসুন্ধরা রাজে সিন্ধিয়া। বাংলার মনোজ টিগ্গা এবং মধুছন্দা করও জায়গা পেয়েছেন নতুন কমিটিতে।

রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকে দলের সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়েছে। ভজনলাল শর্মাকে রাজস্থানের মুখ্যমন্ত্রী করার পর বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে বলে জল্পনা ছিল। নতুন পদে তাঁর প্রত্যাবর্তন সেই জল্পনায় ইতি টানল।

অন্য দিকে, ২০২৪ সালের লোকসভা ভোটে অমেঠিতে পরাজয়ের পর রাজনীতিতে স্মৃতি ইরানির সক্রিয়তা কমে গিয়েছিল। পরে তাঁকে অভিনয়েও দেখা যায়। এবার তাঁকে দলের সাধারণ সম্পাদক করা হয়েছে।

দলের তথ্যপ্রযুক্তি শাখাতেও বদল এসেছে। প্রায় এক দশক ধরে বিজেপির আইটি সেল সামলানো অমিত মালব্যকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন ছত্তিশগড়ের দীপক মাস্কে।

বাংলা থেকে চিকিৎসক মধুছন্দা করকে সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা হয়েছেন সাধারণ সম্পাদক।

নতুন কমিটিতে তরুণ ও মহিলা নেতৃত্বকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অভিজ্ঞ নেতাদের সঙ্গে নতুন মুখের সমন্বয় করে সংগঠনকে আরও সক্রিয় করাই এই পরিবর্তনের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে বিজেপির মিডিয়া ব্যবস্থাপনাতেও বড় পরিবর্তন এনেছেন নীতীন।

Hot this week

২১-র নির্বাচনের আগে মমতা ব্যানার্জীর পা ভাঙা ‘সাজানো ঘটনা’! বিস্ফোরক পোস্ট শান্তনু সেনের

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে...

একাধিক অনিয়মের অভিযোগ, এবার ‘জ্ঞানেশ কুমার’ ফাইল খুলছে কেরালা সরকার!

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ২০০৬ সালের...

এবার ‘পদ্মাসনে’ কোয়েল মল্লিক! বিজেপির টিকিটে রাজ্যসভায় যাচ্ছেন প্রাক্তন তৃণমূল সাংসদ

তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কয়েক মাসের...

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

Topics

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

Related Articles

Popular Categories