Saturday, September 26, 2026
28 C
Kolkata

IIT বম্বের পড়ুয়া সাহিলের মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে আজাদ ময়দানে বাবা-মায়ের অনশন, দুই অধ্যাপকের বিরুদ্ধে এফআইআর

আইআইটি বম্বের পড়ুয়া সাহিল ওয়াকড়ের মৃত্যু ঘিরে ক্ষোভ ছড়িয়েছে। ১৮ সেপ্টেম্বর হস্টেলের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকেই পরিবারের তরফে ক্যাম্পাসে তাঁর উপর দীর্ঘদিন ধরে জাতিগত বৈষম্য ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে।এই ঘটনায় অধ্যাপক শিরীষ কেদারে এবং সূর্যনারায়ণ দুল্লার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাহিলের বাবা-মা। মুম্বইয়ের আজাদ ময়দানে তাঁরা অনশনে বসেছেন। সাহিলের বাবা রবীন্দ্রের দাবি, তাঁর ছেলেকে যারা নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে।ঘটনার তদন্তে নেমেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। সাহিলের শেষ কয়েক দিনের গতিবিধি জানতে হস্টেল ও ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইআইটি বম্বে কর্তৃপক্ষ ১০ সদস্যের একটি কমিটি তৈরি করেছে। সাহিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আইআইটি বম্বের একাধিক পড়ুয়া প্রতিবাদে সামিল হন। পরিবারের অভিযোগ এবং তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে ঘটনার পূর্ণাঙ্গ কারণ স্পষ্ট করার দাবি উঠেছে।

Hot this week

মুম্বইয়ে সিনেমার টিকিটে বড় ধাক্কা! এসি হল-মাল্টিপ্লেক্সে বিনোদন কর বাড়ানোর প্রস্তাব ৫৭০%

মুম্বইয়ে সিনেমা দেখা, নাটক বা লাইভ অনুষ্ঠান উপভোগ করা...

ইউপিআই চার্জের প্রতিবাদে ২রা অক্টোবর ‘নো ইউপিআই ডে’ পালনের ডাক ব্যবসায়ীদের

ডিজিটাল লেনদেনের জনপ্রিয় মাধ্যম ইউপিআই নিয়ে নতুন সিদ্ধান্তের প্রতিবাদে...

Topics

ইউপিআই চার্জের প্রতিবাদে ২রা অক্টোবর ‘নো ইউপিআই ডে’ পালনের ডাক ব্যবসায়ীদের

ডিজিটাল লেনদেনের জনপ্রিয় মাধ্যম ইউপিআই নিয়ে নতুন সিদ্ধান্তের প্রতিবাদে...

জ্ঞানেশ-কন্যা বলেই কি বিশেষ সুবিধা? মেধার মামলা নিয়ে প্রধান বিচারপতিকে চিঠি আইনজীবী সংগঠনের

নয়ডার জেলাশাসক মেধা রূপমের মামলা সুপ্রিম কোর্টের নিয়মিত মামলা...

রাজ্যের ‘গুন্ডা দমন’ বিলে রাষ্ট্রপতির ‘না’, এনডিপিএস সংঘাতের আশঙ্কায় পুনর্বিবেচনায় ফেরত

পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাবিত ‘গুন্ডা দমন’ বা ‘অ্যান্টি-গুন্ডা’ বিল নিয়ে...

উত্তরপ্রদেশে খামারবাড়িতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ পুলিশকর্মী ও ২ সিআরপিএফ জওয়ান

উত্তরপ্রদেশের আমরোহা জেলায় একটি খামারবাড়িতে ২৪ বছর বয়সি এক...

Related Articles

Popular Categories