Friday, October 2, 2026
28 C
Kolkata

রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচার মিছিলে মর্মান্তিক পরিণতি, নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে প্রাণ গেল ৬ বছরের শিশুর

মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচনের প্রচার ঘিরে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। প্রচার মিছিলের সময় রাস্তার পাশে ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে গুরুতর আহত হয় ছয় বছরের এক শিশু। পরিবারের অভিযোগ, প্রচণ্ড ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে শিশুটি মাটিতে পড়ে যায়। মাথায় গুরুতর চোট লাগে তার। পরে একাধিক হাসপাতালে চিকিৎসার পর কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

ঘটনাটি ঘটে গত রবিবার। রেজিনগরের একটি গ্রামে উপনির্বাচনের প্রচারে মিছিল বের করেছিল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। মিছিলের সঙ্গে ছিল প্রচার গাড়ি এবং বাজনার ব্যবস্থা। স্থানীয় বাসিন্দাদের ভিড়ও ছিল যথেষ্ট। পরিবারের দাবি, প্রচারের সময় গাড়ি থেকে সাধারণ মানুষের দিকে লজেন্স ছোড়া হচ্ছিল। সেই লজেন্স কুড়োতে গিয়ে ভিড়ের মধ্যে পড়ে যায় ছোট্ট শিশুটি।

আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর পরিবারের লোকজন দ্রুত তাকে চিকিৎসার জন্য নিয়ে যান। প্রথমে স্থানীয় দুটি সরকারি হাসপাতালে শিশুটির চিকিৎসা করানো হয়। কিন্তু তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে কলকাতার এনআরএস হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শুরু হলেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। এনআরএস হাসপাতালে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত শেষ হওয়ার পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এরপর দেহ নিয়ে পরিবারের সদস্যরা বহরমপুরের দিকে রওনা হবেন।

পরিবারের অভিযোগ, যে রাজনৈতিক দলের প্রচারের সময় এই দুর্ঘটনা ঘটেছে, তাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়নি। শিশুটির আত্মীয় ইউসুফ শেখের দাবি, গ্রামের রাস্তা দিয়ে প্রচার চলার সময় স্থানীয় বহু মানুষ এবং শিশু সেখানে জড়ো হয়েছিল। সেই সময় ভিড়ের ধাক্কায় শিশুটি মাটিতে পড়ে যায়। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে, রেজিনগরের উপনির্বাচনের আগে পুলিশি তৎপরতাও বেড়েছে। পুলিশ সূত্রে খবর, শক্তিপুর এলাকায় অভিযান চালিয়ে আনারুল হক, রমেশ শেখ এবং নুরুল হক নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের বক্তব্য, তাঁদের বিরুদ্ধে আগের কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। নির্বাচনের সময়ে পরোয়ানা কার্যকর করার নির্দেশ থাকায় তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Hot this week

রেজিনগর উপনির্বাচন ২০২৬: জনমত সমীক্ষা ও রাজনৈতিক চিত্রের মূল্যায়ন

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্নে সিপিআই(এম) শীর্ষে। কিন্তু সমীক্ষা ভোটের...

মোদির শিক্ষাগত নথি প্রকাশে আপত্তি, কেজরিওয়ালের আবেদন খারিজ করল গুজরাট হাইকোর্ট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা এবং ডিগ্রির নথি প্রকাশের...

SIR ঘিরে কর্ণাটকে ফর্ম ৭ নিয়ে বিতর্ক, সংখ্যালঘু ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ

কর্ণাটকে ভোটার তালিকা সংশোধনের কাজে ব্যবহৃত ফর্ম ৭ ঘিরে...

আজমল কাসবের ছবি দিয়ে রাহুলকে কুরুচিকর আক্রমণ, অবসরপ্রাপ্ত বায়ুসেনা আধিকারিকের বিরুদ্ধে মামলা

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ২৬/১১ মুম্বই হামলার দোষী...

হিজাব পরা বিচারককে দেখে আদালতকক্ষেই ‘জয় শ্রীরাম’ স্লোগান, শিলিগুড়িতে তীব্র বিতর্ক!

শিলিগুড়ি মহকুমা আদালতের একটি ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়ায়। আদালতের...

Topics

রেজিনগর উপনির্বাচন ২০২৬: জনমত সমীক্ষা ও রাজনৈতিক চিত্রের মূল্যায়ন

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্নে সিপিআই(এম) শীর্ষে। কিন্তু সমীক্ষা ভোটের...

মোদির শিক্ষাগত নথি প্রকাশে আপত্তি, কেজরিওয়ালের আবেদন খারিজ করল গুজরাট হাইকোর্ট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা এবং ডিগ্রির নথি প্রকাশের...

SIR ঘিরে কর্ণাটকে ফর্ম ৭ নিয়ে বিতর্ক, সংখ্যালঘু ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ

কর্ণাটকে ভোটার তালিকা সংশোধনের কাজে ব্যবহৃত ফর্ম ৭ ঘিরে...

হিজাব পরা বিচারককে দেখে আদালতকক্ষেই ‘জয় শ্রীরাম’ স্লোগান, শিলিগুড়িতে তীব্র বিতর্ক!

শিলিগুড়ি মহকুমা আদালতের একটি ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়ায়। আদালতের...

কালীঘাট তৃণমূলের আবেদনে ‘না’ সুপ্রিম কোর্টের, ফ্রিজই থাকছে ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট

চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

উৎসবের মরসুমের আগেই বাড়ল বাণিজ্যিক LPG-র দাম, সিলিন্ডার পিছু কত বাড়ল খরচ?

মাসের শুরুতেই বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। উৎসবের মরসুম...

Related Articles

Popular Categories