Friday, July 24, 2026
26.8 C
Kolkata

২ দিনের করোনা সংক্রমণের নিরিখে ভারত এখন এক নম্বরে

এনবিটিভি ডেস্ক: গত ২ দিন করোনায় সংক্রমিত হওয়ার নিরিখে ভারত এখন আমেরিকা, ব্রাজিলকে ছাপিয়ে এক নম্বরে। সোমবার একদিনে দেশে ৫২,০৫০ জন করোনায় সংক্রমিত। মোট আক্রান্ত এখন ১৮,৫৫,৭৪৪ জন। মৃত্যু ৮০৩ বেড়ে হয়েছে মোট ৩৮,৯৩৮ জন।

এনিয়ে পরপর ৬ দিন আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের বেশি হয়েছে। তবে বেড়েছে সুস্থ হওয়ার সংখ্যা, তা এখন ১২,৩০,৫০৯। করোনা পরীক্ষার সংখ্যাও ২ কোটি ছাড়িয়েছে। সুস্থতার হার ৬৬.৩০ শতাংশ।

এদিকে, কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি হাসপাতালে ভর্তি। এর আগে কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাও করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে। কর্নাটকে নতুন সংক্রমিত ৪,৭৫২ জন। মোট আক্রান্ত ১,৩৯,৫৭১ জন। মোট মৃত ২,৫৯৪ জন।

মহারাষ্ট্রে এখন মোট সংক্রমিত গোটা মেক্সিকোর থেকেও বেশি। ঝাড়খণ্ডে নতুন সংক্রমিত ৬১৮ জন। মোট আক্রান্ত ১৩,৫০০। মোট মৃত ১২৫ জন।

মধ্যপ্রদেশের ইন্দোরে নতুন সংক্রমিত শনাক্ত ৮৯ জন। মোট সেই জেলায় আক্রান্ত ৭,৭৩৫ জন। মৃত মোট ৩২০ জন। সিকিমেও নতুন ৩০টি সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। মোট আক্রান্ত ৬৮৮ জন।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories