Sunday, July 26, 2026
27.3 C
Kolkata

দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা ছাড়াল ২২ লক্ষ ১৫ হাজার ৭৪, মোট প্রাণ হারিয়েছেন ৪৪ হাজার ৩৮৬ জন

এনবিটিভি ডেস্ক: চারিদিকে শুধুই আতঙ্ক। করোনার দাপটে জীবন ওষ্ঠাগত। কিন্তু তারমধ্যেই দেশে নোভলে জয় করলেন ১৫ লক্ষ মানুষ। তাঁদের সকলের কাছে হার মেনেছে নোভেল করোনাভাইরাস। আশার আলো দেখাচ্ছে সুস্থতার হারও। দেশে সুস্থতার হার প্রায় ৭০ শতাংশ। গত ২৪ ঘন্টায় এ পর্যন্ত সর্বোচ্চ ৫৪ হাজার ৮৫৯ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এখন সক্রিয় আক্রান্তর থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা প্রায় ৯ লক্ষ বেশি। সরকারি তথ্য অনুযায়ী দেশে করোনা পজেটিভ হওয়ার হার কমে হয়েছে ২৮.৬৬ শতাংশ। দেশে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৪ লক্ষ ছাড়াতেই স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন টুইট করে লিখেছেন, “কোভিড হারছে, দেশ জিতছে।” হর্ষ বর্ধন জানিয়েছেন এটা সম্ভব হয়েছে শুধুমাত্র চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিস্বার্থ সেবার জন্য।

দেশে এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা ২২ লক্ষ ১৫ হাজার ৭৪। মোট প্রাণ হারিয়েছেন ৪৪ হাজার ৩৮৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লক্ষ ৩৫ হাজার ৭৪৩ জন। সক্রিয় করোনা রোগী ৬ লক্ষ ৩৪ হাজার ৯৪৫।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories