Saturday, October 31, 2026
30 C
Kolkata

স্বাধীনতা দিবসে দুস্থ পড়ুয়াদের এডুকেশন কীট বিতরণ করলেন BASE

এনবিটিভি ডেস্ক, নিজস্ব সংবাদদাতা : বেঙ্গলি অ্যাকাডেমিয়া ফর সোস্যাল এমপাওয়ারমেন্ট (BASE – বেস ) ৭৪ তম স্বাধীনতা দিবসে দুঃস্থদের এডুকেশন কীট বিতরণ করলেন। দক্ষিন ২৪ পরগনার উস্থির বাহিরপুয়াতে ছোট বাচ্ছাদের মাঝে শিক্ষার সামগ্রী দেওয়া হয়।

‘বাহিরপুয়া নবজাগার সংঘের’ মাধ্যমে এডুকেশন কীট বিতরণ করা হয়। খাতা, শ্লেট -চক-পেন্সিল, কুইজ বই, ভারত ও বিশ্ব ম্যাপ, ড্রয়িং পেন্সিল বক্স, স্কেল, উড-পেন্সিল, ইরেজার, পেন, পেন্সিল কাটার, মাস্ক, বক্স এবং ব্যাগ ইত্যাদি দেওয়া হয় এডুকেশন কীট হিসাবে। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করা হয়। ক্লাব সদস্য আবিদ হাসান মোল্লা, আহমেদ মোল্লা, মিঠু গাজী এবং উস্থি ব্লক জমিয়ে উলেম হিন্দের সভাপতি মওলানার রহমাতুল লস্কর সাহেব উপস্থিত ছিলেন স্বাধীনতা দিবস উদযাপনে।

উলেখ্য, ইতিমধ্যে রাজ্যের বিভন্ন জায়গাতে ‘বেস’ এডুকেশন কীট বিতরণ করেছেন। উত্তর ২৪ পরগনার হাবড়া, বর্ধমানের আসানসোল, উত্তর ২৪ পরগনার বেড়াচাঁপা এবং দেগঙ্গা, হুগলির আরামবাগ, দক্ষিন ২৪ পরগনার সুন্দর বন- ঝাড়খালি এবং মগরাহাট প্রভূতি এলাকাতেও এডুকেশন কীট বিতরণ করা হয়েছে। রাজ্যের সাতশোর অধিক দুঃস্থ ছাত্রছাত্রীদের এডুকেশন কীট বিতরণ করেছেন বেস।

জাতিসংঘ ঘোষনা করেছেন, করোনা পরিস্থিতিতে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে শিক্ষা, বিশ্বে কমপক্ষে ১০ কোটি শিশুর পড়াশুনা বন্ধ হয়ে যাবে। করোনা পরিস্থিতির সাথে আমাদের রাজ্যে যুক্ত হয়েছে আমফান প্রাকৃতিক দুর্যোগ। এমন সময় বেস সংগঠন দুঃস্থদের পড়াশুনার সাহায্য হিসাবে এডুকেশন কীট বিতরণের কর্মসূচি করছেন রাজ্যের বিভন্ন স্থানে।

Hot this week

জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে অসমের মন্ত্রী, তাঁর মন্তব্যের সাফাই দিতে এগিয়ে এলেন হিমন্ত বিশ্বশর্মা!

অসমে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে জড়ালেন রাজ্যের...

Topics

আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে রাহুল গান্ধী, আন্দোলনকারী কর্মীদের পাশে থাকার বার্তা

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব...

Related Articles

Popular Categories