Saturday, August 1, 2026
29.6 C
Kolkata

ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ‘ভারতরত্ন’ বিসমিল্লা খানের বাড়ি, হবে কমার্সিয়াল কমপ্লেক্স

এনবিটিভি ডেস্ক: আমেরিকায় বসবাস করার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু তিনি ১৯৬৩ সালে হাদহা সরাইয়ের ভিক্ষমশাহ লেনের ধারে কেনা বাড়ি ছেড়ে যেতে পারেননি। ওই বাড়ির উপর আলাদা আবেগ, মায়া জড়ানো ছিল ভারতরত্ন ওস্তাদ বিসমিল্লা খানের।

তাঁর সেই সাধের বাড়িটির একাংশ ভেঙে ফেলল আত্মীয়রা। এমনকী যে ঘরে ওস্তাদ বিসমিল্লা খান রেওয়াজ করতেন সেটিও এখন ধংসস্তুপে পরিণত হয়েছে।

আত্মীয়দের কাছে ওটি স্রেফ একটি ঘর। ওই ঘরে বিসমিল্লা খানের কত স্মৃতি ও ইতিহাস জমে রয়েছে তার খোঁজ তাঁরা নেননি। গত ১২ অগাস্ট সেই ঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আর তার পর থেকেই উত্তরপ্রদেশের প্রশাসনের দিকে অভিযোগের আঙুল উঠছে।

২০০৬ সালে বিসমিল্লা খান মারা যাবার পর তাঁর বাড়িটিতে সংগ্রহশালা গড়ার প্রস্তাব দিয়েছিলেন তাঁর গুণগ্রাহী ও ভক্তরা। কিন্তু তা আর হয়নি। বিসমিল্লা খানের ওই বাড়ি ভেঙে এবার কমার্সিয়াল কমপ্লেক্স হবে বলে জানা গিয়েছে।

বহুদিন ধরেই ওই বাড়িটিকে হেরিটেজ প্রপার্টি করার দাবি উঠেছিল। কিন্তু উত্তরপ্রদেশের সরকার তাতে কান দেয়নি। তাঁর সানাই, ছবি, পুরস্কারসহ অনেক কিছুই আত্মীয়রা ফেলে নষ্ট করেছে বলেও অভিযোগ উঠছে।

Hot this week

অনশন শুরুর আগেই বাড়িতে পুলিশ! ই-২০ প্রতিবাদের আগেই গৃহবন্দী হেতসিন পুনাওয়ালা

পেট্রলে ২০ শতাংশ ইথানল (ই-২০) মেশানোর সরকারি নীতির বিরুদ্ধে...

রাহুলকে আক্রমণ, কিন্তু ইংরেজিতেই ভুল! নেটিজেনদের নিশানায় অধ্যাপিকা

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করে করা একটি সোশ্যাল...

‘যে পুলিশ গুলি চালাল, তারাই তদন্ত করবে?’ বারুইপুর-কাণ্ডে হাই কোর্টের দ্বারস্থ পরিবার

বারুইপুরের সূর্যপুরে এনকাউন্টারে অভিযুক্তের মৃত্যুর ঘটনায় তদন্তকারী সংস্থা পরিবর্তনের...

মোদিকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগ, মেটার ভারতীয় প্রধান-সহ একাধিকের বিরুদ্ধে মামলা

নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে...

Topics

হাসপাতালে মোবাইল ও ছবি তোলায় কড়াকড়ি, হলদিয়ায় নতুন নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে মোবাইল ব্যবহার ও ছবি তোলা নিয়ে...

রাতের অন্ধকারে শিলাবতী থেকে অবাধে চলছে বালি পাচার! অভিযোগের তির বিজেপির দিকে

বাঁকুড়ার সিমলাপালের পাথরডাঙা-ভেলাইডিহা কজওয়ের কাছে শিলাবতী নদী থেকে রাতের...

‘জেন জিকে ভয় দেখিয়ে চুপ করানো যাবে না’, মোদি-শাহকে কড়া বার্তা রাহুলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে মন্তব্য করার অভিযোগে এক...

Related Articles

Popular Categories