Monday, November 2, 2026
26 C
Kolkata

চিনে আর মাস্ক পড়া বাধ্যতামূলক নয়, করোনা সংক্রান্ত বিধিনিষেধ এবার শিথিল করছে চিন

করোনা সংক্রান্ত বিধিনিষেধ এবার শিথিল করছে চিন। এখন থেকে মুখে মাস্ক পরাও আর বাধ্যতামূলক নয় বেজিংয়ে। শুক্রবার বেজিংয়ের স্বাস্থ্যদফতর জানিয়েছে,এখন মাস্ক না পরেই বাড়ির বাইরে যেতে পারবেন সে দেশের নাগরিকরা। বেজিংয়ে গত ১৩ দিন নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি। বাকি দেশেও পাঁচদিনে নতুন করে করোনায় আক্রান্তের খবর নেই। সরকার বিধিনিষেধ তুলে নিলেও, এখনই মাস্ক না পরে বেরতে সাহস পাচ্ছেন না নাগরিকরা।

২০১৯ সালের শেষে চিনের উহানেই প্রথম নোভেল করোনা থাবা বসায়। তার পর একটানা লকডাউন চলার পর কয়েক মাসে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে চিন। এপ্রিলে একবার মাস্ক পরায় নিষেধ শিথিল করা হয়েছিল বেজিং। কিন্তু বেজিংয়ে পাইকারি বাজারে ফের কয়েকজন আক্রান্ত হওয়ায় জুনে ফের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয় সেখানে। এখন সংক্রমণের তালিকায় বিশ্ব তালিকায় ৩২তম স্থানে রয়েছে চিন।

Hot this week

বিজয়া সম্মেলনীর পরেই টিটাগড়ে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুরুতর জখম দলের আইটি শাখার দায়িত্বে থাকা কর্মী!

উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তেজনা...

জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে অসমের মন্ত্রী, তাঁর মন্তব্যের সাফাই দিতে এগিয়ে এলেন হিমন্ত বিশ্বশর্মা!

অসমে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে জড়ালেন রাজ্যের...

Topics

আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে রাহুল গান্ধী, আন্দোলনকারী কর্মীদের পাশে থাকার বার্তা

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব...

Related Articles

Popular Categories