Monday, November 2, 2026
26 C
Kolkata

করোনাকালে হাতে গ্লাভস পরে ভোট দেবেন ভোটদাতারা, নয়া নিয়ম নির্বাচন কমিশনের

করোনা ভাইরাস অতিমারির জেরে সারা পৃথিবী তটস্থ, সামাজিক দূরত্ববিধি লকডাউন একাধিক নিয়মের তাড়নায় স্বাভাবিক জীবনের ছন্দ একেবারেই হারিয়েছে ৷ তবে সব কাজ তো অনন্তকালের জন্য পিছিয়ে রাখা যায় না৷ তাই এবারে ধীরেধীরে পুরনো ছন্দে ফেরার কাজ শুরু হয়েছে৷ নির্বাচন কমিশনের জারি করল সাধারণ নির্বাচন ও উপ নির্বাচনের একাধিক নয়া নিয়ম৷

প্রার্থী নিজের জামানতের টাকা অনলাইনে জমা দিতে পারবেন৷

মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচারের কাজ প্রার্থী সহ সবচেয়ে বেশি পাঁচজন যেতে পারবেন৷

সমস্ত ভোটদাতাকে গ্লাভস দেওয়া হবে৷  তাঁরা রেজিস্ট্রারে সই করা ও ইভিএমে বোতাম টেপার আগেই তাঁদের এই গ্লাভস দেওয়া হবে৷

পাবলিক মিটিং ও রোড শো-র অনুমতি নিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রক ও নির্দিষ্ট রাজ্যের কাছ থেকে৷ তারা অনুমতি দিলে তবেই জনসভা ও রোড শো করা যাবে৷

নির্বাচন প্রক্রিয়ার সময় স্যানেটাইজার, গ্লাভস, ফেস শিল্ড, মাস্ক, থার্মাল স্ক্যানার ব্যবহার করা হবে৷

যখন কোনও প্রার্থী মনোনয়ন দাখিল করবেন তখন প্রার্থীর সঙ্গে শুধুমাত্র ২ জন যেতে পারবেন৷ ২ টি-র বেশি গাড়িও নিয়ে যাওয়া যাবে না৷

ভোট গণনার সময় ৭ জনের বেশি কাউন্টিং হলে থাকতে পারবেন না৷ একটি বিধানসভায় ক্ষেত্রে কাউন্টিংযের ৩-৪ টি হল হতে পারে৷

Hot this week

বিজয়া সম্মেলনীর পরেই টিটাগড়ে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুরুতর জখম দলের আইটি শাখার দায়িত্বে থাকা কর্মী!

উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তেজনা...

জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে অসমের মন্ত্রী, তাঁর মন্তব্যের সাফাই দিতে এগিয়ে এলেন হিমন্ত বিশ্বশর্মা!

অসমে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে জড়ালেন রাজ্যের...

Topics

আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে রাহুল গান্ধী, আন্দোলনকারী কর্মীদের পাশে থাকার বার্তা

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব...

Related Articles

Popular Categories