Monday, November 2, 2026
26 C
Kolkata

কাবুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন গৃহবধূ সহ রাজমিস্ত্রির এক জুগালি

এনবিটিভি ডেস্ক: এই মর্মান্তিক ঘটনাটি ঘটে মঙ্গলবার বেলা দু’টা নাগাদ। জানা গেছে গৃহবধূ তথা বদরপুর এনসি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা বাবলি পাল ওয়াটার পাম্প দিয়ে জল তুলতে গিয়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

প্রতিদিনের মত এদিন তিনি পুকুর থেকে পাম্প দিয়ে জল তুলছিলেন। জল তোলা শেষ হয়ে গেলে বাবলি পাল পাম্পের সুইচ বন্ধ করতে যান। তিনি গ্রিল ধরে সুইচ বন্ধ করতে গেলে এই ঘটনার শিকার হন। ভেজা শরীর নিয়ে গ্রিলে হাত দেওয়া মাত্রই তিনি বিদ্যুতের ছোবলে পড়েন। বাবলি পাল মাটিতে পড়ে রয়েছেন দেখে তার সন্তানরা ডাকাডাকি ও চিৎকার করলে বাড়িতে কাজ করা এক রাজমিস্ত্রির জুগালি বাচ্চাদের চিৎকার শুনতে পান। তিনি এসে দেখেন বাবলি পাল মাটিতে পড়ে রয়েছেন। তিনি মহিলাকে তুলতে গেলে গ্রিলে হাত দেওয়া মাত্রই পড়ে যান। এবং ঘটনাস্থলেই প্রাণ হারান দুজনেই। হত জুগালি নগদিগ্রাম চতুর্থ খন্ডের বছর বাইশের যুবক কাদির আহমেদ লস্কর। জুগালির চিৎকার শুনে রাজমিস্ত্রি হেড তিনিও চলে আসেন। তার পায়ের চপ্পল থাকার দরুন তিনি বেঁচে যান। প্রয়াত বাবলি পাল শিলচর জিসি কলেজের অধ্যাপক বিদ্যুৎ পালের স্ত্রী। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার সময় বিদ্যুৎ পাল ঘরে ছিলেন না।

Hot this week

বিজয়া সম্মেলনীর পরেই টিটাগড়ে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুরুতর জখম দলের আইটি শাখার দায়িত্বে থাকা কর্মী!

উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তেজনা...

জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে অসমের মন্ত্রী, তাঁর মন্তব্যের সাফাই দিতে এগিয়ে এলেন হিমন্ত বিশ্বশর্মা!

অসমে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে জড়ালেন রাজ্যের...

Topics

আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে রাহুল গান্ধী, আন্দোলনকারী কর্মীদের পাশে থাকার বার্তা

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব...

Related Articles

Popular Categories