Sunday, June 7, 2026
32.2 C
Kolkata

কালিঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরেই এক পুলিশ কিয়স্কে চলল গুলি, আহত এক পুলিশকর্মী

বৃহস্পতিবার ভোরে কালিঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরেই এক পুলিশ কিয়স্কে চলল গুলি। এদিন ভোর ৬টা নাগাদ আচমকা গুলির শব্দে চমকে ওঠেন অনেকেই। গুলির শব্দ লক্ষ্য করে পুলিশকর্মীরা ছুটে আসেন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেই থাকা এক পুলিশ কিয়স্কে। সেখানেই এক পুলিশকর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর জখম অবস্থায় দেখতে পান তাঁরা। তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। সূত্রের খবর, ওই পুলিশকর্মীর গালে গুলি লেগেছে, তাঁর অস্ত্রোপচার হয়েছে। গুলিটিও বের করা সম্ভব হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

জানা গিয়েছে, গুলিবিদ্ধ ওই পুলিশকর্মীর নাম দীনেশ কর্মকার। তিনি দীর্ঘদিন ধরেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের কিয়স্কে কর্মরত ছিলেন। এদিন ভোরে ডিউটি পরিবর্তনের সময়ই গুলিবিদ্ধ হয়েছেন তিনি। তবে কীভাবে এই ঘটনা ঘটল সেটা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরেই এই ঘটনা ঘটেছে সেহেতু চুরান্ত গোপনীয়তা রাখা হচ্ছে পুলিশের তরফে।

সূত্রের খবর, ঘটনাস্থলে যায় ফরেন্সিক বিশেষজ্ঞ দল। কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরাও গিয়েছেন ঘটনাস্থলে। সেখানকার সিসিটিভি ফুটেজগুলিও খতিয়ে দেখা হচ্ছে।

তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ডিউটি পরিবর্তণের সময় সার্ভিস রিভালবারের ম্যাগাজিন খুলে কার্তুজ বের করার সময়ই আচমকা গুলি ছুটে এই বিপত্তি। নিয়ম অনুযায়ী ডিউটি শেষ হলে রিভলবারের ম্যাগাজিন খুলে পরবর্তী জনকে সেগুলি দিয়ে যেতে হয়। ফলে এই কাজ করার সময়ই অসতর্কায় গুলি ছুটে গিয়েছিল বলেই মনে করছেন পুলিশের শীর্ষকর্তারা। তবে অন্যান্য কারণও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। পুরো বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে লালবাজার।

সৌজন্যে: CN

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories