Sunday, June 7, 2026
28.6 C
Kolkata

উত্তপ্ত সুইডেন, সাম্প্রদায়িক দাঙ্গার জেরে পুড়ল কোরানশরীফ

উত্তপ্ত সুইডেন, সাম্প্রদায়িক দাঙ্গার জেরে পুড়ল কোরানশরীফ

এনবিটিভি ডেস্ক, ২৯শে আগস্ট: গত শুক্রবার থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে সুইডেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে বারবার দাঙ্গার ঘটনা সামনে আসছে। সম্প্রতি আমেরিকায় শ্বেতাঙ্গ খুনের প্রতিবাদে আমেরিকার প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় সাধারণ জনতা। প্রতিবাদ জানায় খেলোয়াড় থেকে শুরু করে শিল্পী -লেখকরা। এবার সুইডেনের মালমো শহরে সাম্প্রদায়িক দাঙ্গায় ব্যাপক উত্তেজনা ছড়াল।

সূত্রের খবর, গত শুক্রবার সুইডেনের মালমো শহরে কট্টরপন্থী ড্যানিশ নেতা রাসমুস পালুদানের একটি সভা ছিল। কিন্তু ঐ একই দিনে প্রশাসনের অনুমতিতে মালমো শহরে মুসলিমদের একটি বিশেষ ধর্মসভার আয়োজন করা হয়েছিল। তারপর যখন পালুদান সভায় যেতে চান পুলিশ তাকে বাঁধা দেয়। তারপরই বিপত্তির শুরু। বিক্ষুব্ধ পালুদানের সমর্থকরা পুলিশের উপর চড়াও হয়। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি, চলে ইটবৃষ্টি। পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিচার্জ করেন এবং পালুদানকে আটক করেন। এরপর বিপত্তি আরও বাড়ে। পালুদানের অনুগামীরা মুসলিমদের উদ্দেশ্যে স্লোগান দিতে থাকে, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করতে থাকে এবং মুসলিমদের ধর্মগ্রন্থ পবিত্র কোরানশরীফ জ্বালিয়ে দেয়। এই ঘটনার প্রতিবাদে সুইডেনের মুসলিমরা রাস্তায় নেমে পড়েন। পরিস্থিতি স্বাভাবিক করতে সুইডেন সরকার রাসমুস পালুদানকে দুই বছরের জন্য সুইডেনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories