Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

ভ্যাকসিন বানাতে পথে নামল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, শুধু কোভিড-১৯ নয় ভবিষ্যতের যাবতীয় ভাইরাস নাশ করবে

এনবিটিভি ডেস্ক,২৯শে আগস্ট: গোটা বিশ্ব জুড়ে করোনার ভয়াবহ আগুনে ধুঁকছে। বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৫,০১২,৯৫৯জন, মৃত্যুর সংখ্যা ৮,৪৩,০৮৯জন। নানান বিশ্ববিদ্যালয়, ঔষধ কোম্পানি গুলি চেষ্টা চালিয়ে যাচ্ছে টিকা আবিস্কার করার। এখনও সেভাবে কোনো শক্তিশালী প্রতিষেধক টিকা আবিস্কার করা সম্ভব হয়নি। বিশ্বের নাম করা কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকা ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষেধক টিকা আবিষ্কারের কাজ অনেক আগেই শুরু করেছে। তাদের কোভিডশিল্ড টিকার কাজ এখন বিভিন্ন পর্যায়ে ট্রায়াল চলছে।এরই পাশপাশি এই মহামারী রুখতে এগিয়ে এল ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের পাশে দাঁড়িয়েছে সরকার, বিভিন্ন সংস্থা এবং সাধারণ মানুষ। ইংল্যান্ড সরকার ১.৯ মিলিয়ন পাউন্ড বরাদ্দ করেছে।কেমব্রিজ ল্যাবরেটরি অফ ভাইরাল জুনেটিক্সের প্রধান জোনাথন হিনের বক্তব্যে উঠে আসে বিজ্ঞানীদের উদ্দেশ্য এমন একটি ভ্যাকসিন আবিস্কার করা যেটা শুধু কোভিড-১৯ নয়, ভবিষ্যতের যেকোনো সংক্রমণ ও অতিমারী ভাইরাস গুলির বিরুদ্ধে লড়াই করতে পারা। এছাড়াও তার বক্তব্যে উঠে আসে এই ভাইরাস অন্যান্য ভ্যাকসিনের মত ফ্রিজে রাখতে হবে না। পাউডারের মত হবে যেটা সহজে ব্যবহার করা যায় এবং মূল্য বৃদ্ধি সস্তা করা হবে যাতে সহজে সকলে কিনতে পারে। ভ্যাকসিনের সাধারণত কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে যার জন্য তারা সিন্থেটিক ডিএনএ ডিজাইন একটি নতুন ভ্যাকসিন টেকনোলজি ব্যবহার করেছেন যেটা পার্শ্বপ্রতিক্রিয়া গুলি অনেকটাই কমাতে সহযোগিতা করবে।

এখন গোটা বিশ্ব তাকিয়ে আছে এই খ্যাতনামা বিশ্ববিদ্যালয় গুলির বিজ্ঞানীদের উপর। প্রত্যেকেই আশার আলো দেখতে মরিয়া হয়ে আছে। কবে কাটবে এই ধোঁয়াশা।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories