Sunday, June 7, 2026
35 C
Kolkata

লকডাউনের বিরুদ্ধে তমুল বিক্ষোভ জার্মানিতে, ৩০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে জার্মান পুলিশ

 

করোনাইরাসের জন্য লকডাউনের বিরুদ্ধে তমুল বিক্ষোভ জার্মানিতে। বার্লিনে বিক্ষোভের সময় ৩০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে জার্মান পুলিশ। বিবিসি জানিয়েছে, বার্লিনের প্রায় ৩৮ হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভে যোগ দেন। বিক্ষোভ কর্মসূচি মূলত শান্তিপূর্ণই ছিল। তবে একটি র‌্যালি থেকে পাথর ও বোতল ছুঁড়ে মারার অভিযোগে প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করা হয়।

বিক্ষোভকারীদের অনেকে কট্টর দক্ষিণপন্থী টি-শার্ট পরা ছিল এবং পতাকা হাতে নিয়েছিল। স্টুটগার্ট-ভিত্তিক কর্মসূচি ‘কুয়েরডেঙ্কেন ৭১১’ বিক্ষোভের একটি অংশের নেতৃত্ব দেয়।

ওই গ্রুপটি বিশ্বাস করে, করোনাভাইরাসের জন্য জারি করা নিষেধাজ্ঞা ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করে, তাই তারা এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। শনিবার বার্লিনে গ্রেপ্তার হওয়াদের মধ্যে ছিলেন ষড়যন্ত্র তত্ত্বের জন্য খ্যাত লেখক অ্যাটিলা হিল্ডম্যান। বিক্ষোভে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাইয়ের ছেলে রবার্ট এফ কেনেডি জুনিয়রও বক্তৃতা করেন। ইউরোপের আরও কয়েকটি শহরেও এ ধরনের বিক্ষোভ হয়েছে। লন্ডনের ট্রাফালগার স্কয়ারেও করোনাভাইরাস

সংক্রমণ ঠেকাতে নেওয়া বিভিন্ন নিষেধাজ্ঞা এবং ফাইভজি’র বিরুদ্ধে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করে। ওই বিক্ষোভে মানুষজন ‘মাস্ক স্তব্ধ করার অস্ত্র’ এবং ‘নিউ নরমাল নতুন ফ্যাসিবাদ’ লেখা ব্যানার নিয়ে এসেছিলেন। প্যারিস, ভিয়েনা ও জুরিখেও একই ধরনের বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা বলছেন, করোনাভাইরাস এক ধরনের প্রবঞ্চনা।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories