Monday, August 3, 2026
35.3 C
Kolkata

‘বাবার টাকায় নয়…’ উচ্চশিক্ষা নিয়ে আরটিআইয়ের মন্তব্যের পাল্টা উত্তর ‘ককরোচ’ দীপকের

আমেরিকায় পড়াশোনা, দেশে ফিরে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) গড়ে নিট পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে আন্দোলন—এই সবকিছুর জেরে বারবার বিতর্কে এসেছেন অভিজিৎ দীপকে। তাঁর বিদেশে পড়াশোনার খরচ এবং সংগঠনের অর্থের উৎস নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। এবার সেই সব অভিযোগের জবাব দিলেন তিনি।

অভিজিৎ জানান, আমেরিকায় পড়ার জন্য বাবার টাকার উপর নির্ভর করতে হয়নি। বস্টন বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ পেয়েই তিনি উচ্চশিক্ষার সুযোগ পান। পাশাপাশি পড়াশোনার জন্য শিক্ষা ঋণও নিয়েছিলেন, যা এখন শোধ করার সময় এসেছে। নিজের দাবি প্রমাণ করতে বিশ্ববিদ্যালয়ের দেওয়া স্কলারশিপের নথিও প্রকাশ করেছেন তিনি।

অভিজিতের বাবা মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের একজন জুনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন। তাঁর বেতন দিয়ে কীভাবে ছেলেকে বিদেশে পড়তে পাঠানো সম্ভব হল, সেই প্রশ্ন তুলে সমাজকর্মী অমিত তিওয়ারি তথ্যের অধিকার আইনে (আরটিআই) আবেদন করেছিলেন।

এদিকে, সিজেপির আন্দোলনের সময় বিদেশ থেকে অর্থসাহায্য পাওয়া এবং সংগঠনের তহবিল নিয়ে নানা অভিযোগও ওঠে। তবে অভিজিৎ সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তাঁর দাবি, আন্দোলনের সময় সাধারণ মানুষই পাশে দাঁড়িয়েছিলেন। কেউ খাবার দিয়েছেন, কেউ জল পৌঁছে দিয়েছেন। এমনকি কয়েকজন পুলিশকর্মীও পরিচয় গোপন রেখে সাহায্য করেছিলেন। তাঁদের মতে, নিট পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে এই আন্দোলন ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য জরুরি ছিল।

Hot this week

গরিবের বিয়েতে শাহরুখ খান নাচতে আসছে – ফেডারেশনকে ভারত-ব্রাজিল ম্যাচ নিয়ে খোঁচা বাইচুং-র!

আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিরুদ্ধে প্রীতি...

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার ক্ষতির অভিযোগ, আম্বানি-সহ একাধিকের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

শিল্পপতি অনিল আম্বানিকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি...

ইরানে যুদ্ধের নির্মম চিত্র, ২,৫০০-র বেশি শিশু হতাহতর শিকার জানাল রাষ্ট্রসংঘ

মধ্যপ্রাচ্যে চলা সংঘাতের সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়ছে শিশুদের উপর।...

Topics

গরিবের বিয়েতে শাহরুখ খান নাচতে আসছে – ফেডারেশনকে ভারত-ব্রাজিল ম্যাচ নিয়ে খোঁচা বাইচুং-র!

আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিরুদ্ধে প্রীতি...

ইরানে যুদ্ধের নির্মম চিত্র, ২,৫০০-র বেশি শিশু হতাহতর শিকার জানাল রাষ্ট্রসংঘ

মধ্যপ্রাচ্যে চলা সংঘাতের সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়ছে শিশুদের উপর।...

নিট বিতর্কের মধ্যেই এনটিএ-র আর্থিক হিসাবে অসঙ্গতি, মিলল ৫৪.৬০ কোটি টাকার গরমিল

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র আর্থিক হিসাবকে কেন্দ্র করে নতুন...

‘আশা করি ভিডিও প্রকাশ করে যন্তর মন্তরে পুলিশি লাঠিচার্জের বিরুদ্ধেও মুখ খুলবেন মোদী’ – অভিজিৎ দীপকে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পড়ুয়াদের উদ্দেশে প্রকাশিত ক্ষমার বার্তাকে কেন্দ্র...

মমতার হাত ছাড়তে চলেছেন আরও এক হেভিওয়েট! কাকলির সাথে প্রাক্তন মন্ত্রীর বৈঠক ঘিরে জল্পনা

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেস থেকে একাধিক নেতা-নেত্রীর...

Related Articles

Popular Categories