Saturday, November 7, 2026
26 C
Kolkata

ইরানে যুদ্ধের নির্মম চিত্র, ২,৫০০-র বেশি শিশু হতাহতর শিকার জানাল রাষ্ট্রসংঘ

মধ্যপ্রাচ্যে চলা সংঘাতের সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়ছে শিশুদের উপর। রাষ্ট্রসংঘের শিশু সংস্থা ইউনিসেফের সাম্প্রতিক রিপোর্টে জানানো হয়েছে, গত পাঁচ মাসে শুধু ইরানেই ২,৫০০-র বেশি শিশু নিহত বা আহত হয়েছে। আর মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে এই সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে।

ইউনিসেফের বক্তব্য, যুদ্ধের কারণে শিশুদের জন্য আর কোনও জায়গাই নিরাপদ নেই। বাড়ি, স্কুল-সহ সাধারণ মানুষের আশ্রয়ের স্থানেও হামলা হচ্ছে। ফলে অনেক শিশু প্রাণ হারাচ্ছে, আবার অনেকেই গুরুতর জখম হয়ে আজীবনের জন্য প্রতিবন্ধী হয়ে পড়ছে।

সংস্থার মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিভাগের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক আবদুল ফোফানা জানান, ৩০ জুলাই ইরানের কেশম দ্বীপে একটি আবাসিক ভবনে হামলায় বাবা-মায়ের সঙ্গে ২ বছরের একটি শিশুর মৃত্যু হয়। আহত হয় আরও দুই শিশু। তাঁর মতে, এই ঘটনাগুলি দেখিয়ে দিচ্ছে যে যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দিচ্ছে নিরীহ শিশুরাই।

রিপোর্ট অনুযায়ী, ইরানে এ পর্যন্ত ৩৮৬ শিশুর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও ২,১১৭ জন। সব মিলিয়ে হতাহত শিশুর সংখ্যা ২,৫০০-র বেশি।

ইউনিসেফের বার্তা, এই পরিস্থিতিকে স্বাভাবিক বলে মেনে নেওয়া উচিত নয়। যে যুদ্ধ শিশুদের তৈরি নয়, তার সবচেয়ে বড় শিকারও তারাই হচ্ছে। তাই আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে অবিলম্বে সংঘাত থামানো এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব পক্ষের কাছে আবেদন জানিয়েছে রাষ্ট্রসংঘের এই সংস্থা।

Hot this week

মুম্বইয়ের জনসংখ্যার চরিত্র বদলাচ্ছে, মুসলিমদের জন্মহার বাড়ছে’, বিতর্কিত দাবি বিজেপি নেতা কিরীট সোমাইয়ারের

মুম্বইয়ের জনসংখ্যার চরিত্র বদলে যাচ্ছে। মুসলিম সম্প্রদায়ের মধ্যে জন্মহার...

বাদ পড়া ভোটারদের নাম তালিকাভূক্ত করতে অবশেষে ৭ রাজ্যে বিজ্ঞপ্তি জারি ইলেকশন কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় খসড়া...

E20 পেট্রলে ৩১% এর বেশি ইথানল, কেন্দ্রের কাছ থেকে ক্ষতিপূরণের দাবি কর্ণাটক সরকারের

পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানোর সিদ্ধান্ত ঘিরে নতুন করে...

Topics

Related Articles

Popular Categories