Wednesday, September 23, 2026
27 C
Kolkata

ফুটবল মাঠেও রাজনীতি! তৃণমূলের প্রাক্তন পুরপ্রধানকে দেখেই ব্যারাকপুরের প্রীতি ম্যাচ ছাড়লেন কৌস্তভ

ব্যারাকপুরের এক প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে চরম রূপ নিল শাসক দলের অন্দরের ক্ষোভ। মাঠে যখন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের লড়াই জমার কথা, তখন সবুজ গালিচার বাইরে তৈরি হলো এক চরম রাজনৈতিক নাটক। ব্যারাকপুর বিভূতিভূষণ ক্রীড়াঙ্গনের এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েও মঞ্চ ছাড়লেন স্থানীয় বিধায়ক কৌস্তভ বাগচী। কারণ? তৃণমূলের প্রাক্তন পুরপ্রধান উত্তম দাসের উপস্থিতি।

আজকের এই জমকালো ফুটবল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অর্জুন সিং এবং বেশ কয়েকজন প্রাক্তন ফুটবল তারকা। বিধায়ক কৌস্তভ বাগচী সেখানে পৌঁছানোর পর যখন দেখেন যে এক মঞ্চে বসে আছেন ব্যারাকপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম দাস, তখনই তিনি অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নেন।

মঞ্চ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় ক্ষোভ উগরে দিয়ে বিধায়ক সাফ জানান, দুর্নীতি ও চুরির অভিযোগে অভিযুক্ত এমন একজন মানুষের সাথে তিনি কোনোভাবেই একাসনে বসবেন না। তাঁর কথায়, এলাকার সাধারণ দলীয় কর্মীদের একটা আবেগ ও সেন্টিমেন্ট রয়েছে, যেটিকে তিনি কোনোভাবেই বুড়ো আঙুল দেখাতে পারেন না।

কৌস্তভ আরও মনে করিয়ে দেন, তিনি আগেই স্পষ্ট করে দিয়েছিলেন যে কোনো দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতার সঙ্গে তিনি এক মঞ্চ শেয়ার করবেন না। আর সেই নীতি মেনেই অনুষ্ঠানস্থলে পা রেখেও তড়িঘড়ি তা ত্যাগ করেন তিনি। খেলা শুরুর আগেই ব্যারাকপুরের এই গোষ্ঠী কোন্দল ও রাজনৈতিক তরজা এখন গোটা এলাকায় চরম চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Hot this week

NCPI-র নতুন জাতীয় কমিটি গঠন, তালিকায় দেব-রচনা-ইউসুফ সহ একাধিক পরিচিত মুখ, তালিকায় নেই সুদীপ-কাকলি

কলকাতায় নতুন করে সংগঠন সাজানোর পথে এগোল ন্যাশনালিস্ট সিটিজেন্স...

SIR বিতর্কে জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি, নির্বাচন কমিশন সংস্কারের ডাক সিপিএমের!

ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন...

SIR-এর নামে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ! ১০ মাসে ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার

দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা SIR-কে...

Topics

SIR বিতর্কে জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি, নির্বাচন কমিশন সংস্কারের ডাক সিপিএমের!

ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন...

পাঁচ বছরে IIT-তে ৫৩ পড়ুয়ার মৃত্যু, মৃতদের মধ্যে ৫৪ শতাংশের বেশি এসসি, এসটি ও ওবিসি

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলিতে পড়ুয়াদের মৃত্যুর পরিসংখ্যান...

যমজ সন্তান হলেই কমিশনের নোটিস! দিল্লিতে SIR-এর নিয়মে বিপাকে ২ লক্ষের বেশি ভোটার

দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা SIR-কে ঘিরে...

Related Articles

Popular Categories