Wednesday, August 19, 2026
32 C
Kolkata

মিষ্টি পছন্দ না হওয়ায় গেরুয়া শিবিরের ‘দাদাগিরি’! গুপ্তা ব্রাদার্সে বিজেপি নেতার বিরুদ্ধে দোকানের কর্মীকে মারধরের অভিযোগ

মিষ্টি কিনতে গিয়ে দোকানের কর্মীদের সঙ্গে বচসা। সেই বচসা গড়াল মারধরের অভিযোগে। কলকাতার বালিগঞ্জে গুপ্তা ব্রাদার্সের একটি মিষ্টির দোকানে গোলাপজামুন পছন্দ না হওয়াকে কেন্দ্র করে এক বিজেপি নেতা ও তাঁর সঙ্গীর বিরুদ্ধে দোকানের কর্মী এবং ম্যানেজারকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় এক কর্মীর আঙুল ভেঙে যাওয়ারও অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই কড়েয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগের তির বালিগঞ্জ বিধানসভার মণ্ডল ১-এর বিজেপির যুব সভাপতি বিবেক ত্রিপাঠির দিকে। দোকানের কর্মীদের দাবি, মঙ্গলবার দুই ব্যক্তি দোকানে এসে কাজু বরফি এবং গোলাপজামুন চান। তাঁদের পছন্দমতো মিষ্টি দেওয়া হয়। কিন্তু গোলাপজামুন খাওয়ার পর সেটি ভালো নয় বলে অভিযোগ করতে শুরু করেন তাঁরা।

দোকানের এক কর্মীর বক্তব্য, তাঁরা ক্রেতাদের জানান যে মিষ্টিটি তাজা এবং প্রতিদিনের মতো সেদিনই তৈরি করা হয়েছিল। বিষয়টি নিয়ে সমস্যা হলে কর্মীরা ক্ষমাও চান। এমনকি বিকল্প মিষ্টি দেওয়ার কথাও বলা হয়। কিন্তু অভিযোগ, এরপরও পরিস্থিতি শান্ত হয়নি। দোকানের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু হয় এবং পরিবারের সদস্যদের নিয়েও কটূক্তি করা হয় বলে অভিযোগ।

ওই কর্মীর দাবি, তিনি প্রতিবাদ করতেই তাঁকে চড় মারা হয়। পরিস্থিতি সামলাতে দোকানের ম্যানেজার এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। এমনকি দোকানের বাইরে বেরিয়ে আসার জন্যও হুমকি দেওয়া হয় বলে দাবি কর্মীদের। অভিযুক্তদের একজন নিজেকে বিজেপির সঙ্গে যুক্ত বলে পরিচয় দিয়ে প্রভাব দেখানোর চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে।

দোকানের ম্যানেজারের বক্তব্য, ক্যাশিয়ার প্রথমে তাঁকে জানান যে এক ক্রেতা গোলাপজামুন নিয়ে আপত্তি করছেন। এরপর তিনি মিষ্টি বদলে দেওয়ার নির্দেশ দেন। তাঁর দাবি, একই মিষ্টি অন্য ক্রেতারাও খেয়েছেন এবং তাঁদের কাছ থেকে খারাপ হওয়ার কোনও অভিযোগ পাওয়া যায়নি। কিন্তু তাঁর সেখানে পৌঁছনোর আগেই এক স্থানীয় যুবক ক্যাশিয়ারকে মারধর করেন বলে অভিযোগ ম্যানেজারের।

ঘটনার পর দোকানের কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ম্যানেজার বলেন, বহু বছর ধরে নিয়ম মেনে ব্যবসা করছে গুপ্তা ব্রাদার্স। এমন ঘটনা আগে কখনও ঘটেনি। তাঁর অভিযোগ, রাজনৈতিক পরিচয়ের কথা বলে দোকানের কর্মীদের ভয় দেখানো হয়েছে। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। তবে অভিযুক্ত বিজেপি নেতা বা তাঁর সঙ্গীর তরফে এই অভিযোগের বিষয়ে কী বক্তব্য, তা এখনও জানা যায়নি।

Hot this week

‘এক মাস আগেও আমি দেশদ্রোহী ছিলাম’, কেন্দ্রীয় মন্ত্রীর এনডিএ-প্রস্তাবে দীপকের পাল্টা কটাক্ষ

কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অঠওয়ালের রাজনৈতিক প্রস্তাবকে সরাসরি গ্রহণ করলেন...

জেন জি আন্দোলনের সময়ে প্রতি ৬৮ সেকেন্ডে ব্লক একটি সরকারবিরোধী পোস্ট, RTI-তে চাঞ্চল্যকর তথ্য

নিটের প্রশ্নফাঁসের অভিযোগে দেশজুড়ে জেন জি-র বিক্ষোভ শুরু হয়েছিল।...

নুনের বদলে কাপড় কাচার সাবান! বিজেপি শাসিত বিহারের স্কুলে মিড-ডে মিল খেয়ে অসুস্থ ৪০ পড়ুয়া

বিহারের নালন্দা জেলার একটি স্কুলে মিড-ডে মিল ঘিরে চাঞ্চল্য...

যোগী রাজ্যে ৩৬ হাজার কোটির গঙ্গা এক্সপ্রেসওয়েতে ১০ মিটার গভীর গর্ত, প্রবল বৃষ্টিতে প্রশ্নের মুখে নির্মাণের মান

উত্তরপ্রদেশের গঙ্গা এক্সপ্রেসওয়েতে ফের বড়সড় ক্ষতির ঘটনা সামনে এল।...

‘বিদেশিনী’ বিপর্যয়ের পর কড়া পদক্ষেপ, তারাপীঠে ১৫ হোটেল বন্ধের নির্দেশ প্রশাসনের

আগামী ১০ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। সেই সময় তারাপীঠে প্রচুর...

Topics

‘এক মাস আগেও আমি দেশদ্রোহী ছিলাম’, কেন্দ্রীয় মন্ত্রীর এনডিএ-প্রস্তাবে দীপকের পাল্টা কটাক্ষ

কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অঠওয়ালের রাজনৈতিক প্রস্তাবকে সরাসরি গ্রহণ করলেন...

জেন জি আন্দোলনের সময়ে প্রতি ৬৮ সেকেন্ডে ব্লক একটি সরকারবিরোধী পোস্ট, RTI-তে চাঞ্চল্যকর তথ্য

নিটের প্রশ্নফাঁসের অভিযোগে দেশজুড়ে জেন জি-র বিক্ষোভ শুরু হয়েছিল।...

‘বিদেশিনী’ বিপর্যয়ের পর কড়া পদক্ষেপ, তারাপীঠে ১৫ হোটেল বন্ধের নির্দেশ প্রশাসনের

আগামী ১০ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। সেই সময় তারাপীঠে প্রচুর...

রাম মন্দিরের অনুদান আত্মসাতের প্রমাণ নেই, চম্পত রাই-অনিল মিশ্রকে ক্লিনচিট

অযোধ্যার রাম মন্দিরের অনুদান চুরির অভিযোগে প্রাক্তন ট্রাস্টকর্তা চম্পত...

Related Articles

Popular Categories