Wednesday, August 19, 2026
33 C
Kolkata

জেন জি আন্দোলনের সময়ে প্রতি ৬৮ সেকেন্ডে ব্লক একটি সরকারবিরোধী পোস্ট, RTI-তে চাঞ্চল্যকর তথ্য

নিটের প্রশ্নফাঁসের অভিযোগে দেশজুড়ে জেন জি-র বিক্ষোভ শুরু হয়েছিল। দিল্লির যন্তরমন্তরেও আন্দোলন হয়। অভিযোগ ওঠে, আন্দোলনকারী, বিরোধী দল এবং কয়েকটি সংবাদমাধ্যমের পোস্টও সমাজমাধ্যমে আটকে দেওয়া হয়েছিল।

মোদি-শাহ সরকারের বিরুদ্ধে বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। এবার সেই বিতর্ক আরও জোরাল হল একটি আরটিআই রিপোর্ট ঘিরে। তথ্যের অধিকার আইনে করা প্রশ্নের জবাবে কেন্দ্র জানিয়েছে, গত মার্চ থেকে জুলাই—এই পাঁচ মাসে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে প্রায় ১ লক্ষ ৯৫ হাজার অনলাইন কনটেন্ট সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। অর্থাৎ গড়ে প্রতি ৬৮ সেকেন্ডে একটি করে কনটেন্ট ব্লকের নির্দেশ।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এই তথ্য সামনে রেখে কেন্দ্রকে নিশানা করেছেন। তাঁর অভিযোগ, সরকারের সমালোচনা করলেই সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর বা সাধারণ মানুষের পোস্ট সরিয়ে দেওয়া হচ্ছে। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেতও প্রশ্ন তুলেছেন, ‘‘জেন জিকে এত ভয় করেন মোদি?’’

আরটিআই তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি নির্দেশ গিয়েছে ইনস্টাগ্রামে। গত পাঁচ মাসে প্রায় ১ লক্ষ কনটেন্ট ব্লকের নির্দেশ পেয়েছে মেটার এই প্ল্যাটফর্ম। ফেসবুকে প্রায় ৮০ হাজার এবং ইউটিউবে প্রায় ১৫ হাজার কনটেন্ট সরানোর নির্দেশ দেওয়া হয়। বিভিন্ন সরকারি দফতর ও মন্ত্রক থেকে এই নির্দেশ পাঠানো হয়েছিল কেন্দ্রের সহযোগ পোর্টালের মাধ্যমে।

Hot this week

সিরিয়ার বিমানঘাঁটিতে ইজরায়েলি হামলা, ‘অপ্রয়োজনীয় উত্তেজনা’ বলে সমালোচনা আমেরিকার

সিরিয়ার একটি সামরিক বিমানঘাঁটিতে ইজরায়েলি হামলার ঘটনায় এবার প্রকাশ্যে...

দিলীপ ঘোষের নাম ব্যবহার করে চাঁদা সংগ্রহ! ‘ভারতমাতা’ পুজো ঘিরে বিতর্ক তুঙ্গে

বিজেপির খড়গপুর উত্তর মণ্ডলের নেতৃত্বেই এই অনুষ্ঠানের আয়োজন করা...

‘এক মাস আগেও আমি দেশদ্রোহী ছিলাম’, কেন্দ্রীয় মন্ত্রীর এনডিএ-প্রস্তাবে দীপকের পাল্টা কটাক্ষ

কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অঠওয়ালের রাজনৈতিক প্রস্তাবকে সরাসরি গ্রহণ করলেন...

নুনের বদলে কাপড় কাচার সাবান! বিজেপি শাসিত বিহারের স্কুলে মিড-ডে মিল খেয়ে অসুস্থ ৪০ পড়ুয়া

বিহারের নালন্দা জেলার একটি স্কুলে মিড-ডে মিল ঘিরে চাঞ্চল্য...

Topics

সিরিয়ার বিমানঘাঁটিতে ইজরায়েলি হামলা, ‘অপ্রয়োজনীয় উত্তেজনা’ বলে সমালোচনা আমেরিকার

সিরিয়ার একটি সামরিক বিমানঘাঁটিতে ইজরায়েলি হামলার ঘটনায় এবার প্রকাশ্যে...

দিলীপ ঘোষের নাম ব্যবহার করে চাঁদা সংগ্রহ! ‘ভারতমাতা’ পুজো ঘিরে বিতর্ক তুঙ্গে

বিজেপির খড়গপুর উত্তর মণ্ডলের নেতৃত্বেই এই অনুষ্ঠানের আয়োজন করা...

‘এক মাস আগেও আমি দেশদ্রোহী ছিলাম’, কেন্দ্রীয় মন্ত্রীর এনডিএ-প্রস্তাবে দীপকের পাল্টা কটাক্ষ

কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অঠওয়ালের রাজনৈতিক প্রস্তাবকে সরাসরি গ্রহণ করলেন...

‘বিদেশিনী’ বিপর্যয়ের পর কড়া পদক্ষেপ, তারাপীঠে ১৫ হোটেল বন্ধের নির্দেশ প্রশাসনের

আগামী ১০ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। সেই সময় তারাপীঠে প্রচুর...

Related Articles

Popular Categories