Tuesday, September 15, 2026
32 C
Kolkata

ভোটের নিরিখে হবে এলাকার উন্নয়ন! মন্ত্রী মনোজ ওরাওঁ এর বেফাঁস মন্তব্যে চরম বিতর্ক

ভোটের প্রচারপর্বে দেওয়া বৈষম্যমূলক প্রতিশ্রুতিকে হাতিয়ার করে এবার নিজের এলাকায় কাজ শুরু করলেন আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিজেপি বিধায়ক তথা নবনিযুক্ত মন্ত্রী মনোজ ওরাওঁ। নির্বাচন মিটতেই প্রকাশ হয়ে পড়েছে গেরুয়া শিবিরের সংকীর্ণ এবং বিভেদমূলক রাজনীতির কদর্য রূপ। ভোটের প্রচারে মনোজবাবু প্রকাশ্যেই হুমকি দিয়েছিলেন যে, যে সমস্ত বুথ থেকে তিনি বেশি ভোট পাবেন, সেই এলাকাগুলিতেই আগে উন্নয়নের কাজ করা হবে এবং বাকি বুথগুলিকে পরে দেখা যাবে। ভোটে জেতার পর মন্ত্রী হয়েই এবার সেই চরম বৈষম্যমূলক নীতিকে বাস্তবায়িত করতে ময়দানে নেমে পড়েছেন তিনি, যা নিয়ে কুমারগ্রাম জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কুমারগ্রাম বিধানসভা এলাকায় মোট ৩১৮টি বুথ রয়েছে। ভোট পরবর্তী সমীক্ষায় দেখা গিয়েছে যে, ১, ২, ৩, ৫ এবং ৬ নম্বর মণ্ডলের মোট ছ’টি নির্দিষ্ট বুথ থেকে বিজেপি সবচেয়ে বেশি ব্যবধানে লিড পেয়েছে। আর সেই কারণেই মন্ত্রী হিসেবে শপথ নিয়ে এলাকায় ফিরেই অন্য সব এলাকাকে বঞ্চিত করে প্রথমে ওই ছ’টি বুথেই এমএলএ ফান্ডের টাকা ঢালার তোড়জোড় শুরু করেছেন তিনি। ইতিমধ্যেই দু’টি বুথ পরিদর্শনও সেরে ফেলেছেন এই বিজেপি মন্ত্রী। একজন জনপ্রতিনিধি মন্ত্রী হওয়ার পর গোটা এলাকার মানুষের অভিভাবক হন, সেখানে দাঁড়িয়ে ভোটের নিরিখে নাগরিকদের এভাবে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ভাগ করার এই বিজেপি সুলভ নীতিকে তীব্র আক্রমণ করেছে বিরোধী দলগুলি।

সিপিএমের আলিপুরদুয়ার জেলা নেতৃত্বের স্পষ্ট বক্তব্য, এই ধরণের মানসিকতা চরম বৈষম্যমূলক এবং অগণতান্ত্রিক। যে বুথে ভোট কম পড়েছে সেখানকার নাগরিকরা কি কর দেন না, নাকি তাঁরা ব্রাত্য? এই প্রশ্ন তুলে সরব হয়েছেন সাধারণ মানুষও। যদিও নিজের এই সংকীর্ণ নীতিকে ঢাকতে সাফাই গেয়েছেন বিজেপি মন্ত্রী। তবে তাঁর এই কাজের ফলে স্পষ্ট হয়ে গিয়েছে যে, মুখে সবার উন্নয়ন আর অন্ত্যোদয়ের বুলি আউড়ালেও, কাজের ক্ষেত্রে তীব্র প্রতিশোধমূলক ও বিভেদের রাজনীতিই বিজেপির আসল চরিত্র।

Hot this week

হিন্দুত্ববাদী সংগঠনের অভিযোগ, বদলি মুসলিম মহিলা IPS আধিকারিক বুশারা বানু

অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে ইসলামি অভিবাদন বা সম্ভাষণ...

ছ’বছর পরেও পূরণ হয়নি প্রতিশ্রুতি, এখনও দেওয়া হয়নি পুলওয়ামা শহিদের বোনকে চাকরি!

পুলওয়ামা হামলায় ভাইকে হারানোর পর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস...

দলিত বিজেপি নেতাকে ডেকে ‘মারধর’! দিল্লিতে দলেরই বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দিল্লির কাঞ্জাওয়ালা এলাকায় বিজেপির অন্দরের একটি ঘটনা ঘিরে চাঞ্চল্য...

৮৫% পঞ্চায়েতে এখনও খরচ শূন্য! ১২৫ দিনের কাজে বাংলার ‘ডবল ইঞ্জিন’ মডেলেই কেন এমন হাল?

পশ্চিমবঙ্গে ১২৫ দিনের কাজের নতুন প্রকল্প শুরু হওয়ার পর...

কালীঘাট আউট, ঋতব্রত ইন! ধূলিয়ান পৌরসভায় চেয়ারম্যান বদলের নেপথ্যে কী নতুন সমীকরণ

মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভাকে ঘিরে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে...

Topics

হিন্দুত্ববাদী সংগঠনের অভিযোগ, বদলি মুসলিম মহিলা IPS আধিকারিক বুশারা বানু

অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে ইসলামি অভিবাদন বা সম্ভাষণ...

ছ’বছর পরেও পূরণ হয়নি প্রতিশ্রুতি, এখনও দেওয়া হয়নি পুলওয়ামা শহিদের বোনকে চাকরি!

পুলওয়ামা হামলায় ভাইকে হারানোর পর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস...

দলিত বিজেপি নেতাকে ডেকে ‘মারধর’! দিল্লিতে দলেরই বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দিল্লির কাঞ্জাওয়ালা এলাকায় বিজেপির অন্দরের একটি ঘটনা ঘিরে চাঞ্চল্য...

কালীঘাট আউট, ঋতব্রত ইন! ধূলিয়ান পৌরসভায় চেয়ারম্যান বদলের নেপথ্যে কী নতুন সমীকরণ

মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভাকে ঘিরে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে...

আবারও গুরুগ্রামে হামলা! কার্গিল-যোদ্ধা প্রাক্তন বায়ুসেনা আধিকারিককে লোহার রড দিয়ে মারধর!

গুরুগ্রামে ফের প্রকাশ্যে এল নিরাপত্তা নিয়ে উদ্বেগের ছবি। একটি...

আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশন নির্বাচনে নতুন সমীকরণ, বিজেপির প্যানেলে তৃণমূলের প্রার্থী!

আগামী ১৫ সেপ্টেম্বর আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। ভোটের আগে...

Related Articles

Popular Categories