Sunday, September 13, 2026
27 C
Kolkata

বিশ্বকর্মা পুজো নিয়ে এবিভিপি’র দুই গোষ্ঠীর সংঘর্ষ, বর্ধমান ইউআইটি বিশ্ববিদ্যালয়ে চলল ভাঙচুর! বাথরুমে আশ্রয় অধ্যাপক-কর্মীদের

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব টেকনোলজি (ইউআইটি)-তে বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে তুমুল অশান্তি। বুধবার রাতে কলেজ চত্বরে এবিভিপি-এর দুই ছাত্রগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, কয়েকজন অধ্যাপক ও কর্মী নিরাপত্তার জন্য বাথরুমে গিয়ে লুকিয়ে থাকতে বাধ্য হন। অধ্যক্ষের ঘরেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ।

জানা গিয়েছে, বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করেই বিবাদের সূত্রপাত। এতদিন ইউআইটিতে একটি পুজোই হত। সেখানে কলেজের বিভিন্ন বিভাগের পড়ুয়ারা অংশ নিতেন। কিন্তু এ বছর একটি গোষ্ঠীর তরফে আরও একটি পুজো করার উদ্যোগ নেওয়া হয়। বিষয়টি নিয়ে আপত্তি ওঠে। পরে অশান্তি এড়াতে কলেজ কর্তৃপক্ষ দু’টি পুজোর অনুমতি দেয়। কিন্তু তাতেও সমস্যা মেটেনি। বরং দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে।

এরপরই শুরু হয় হাতাহাতি। অভিযোগ, বাইরে থেকে কয়েকজনকে কলেজে নিয়ে আসা হয়। তাঁদের হাতে লাঠি ও লোহার রড ছিল বলেও দাবি করেছেন কয়েকজন পড়ুয়া। দীর্ঘ সময় ধরে দুই পক্ষের মধ্যে মারামারি চলে। ঘটনায় সাত থেকে আটজন ছাত্র আহত হয়েছেন বলে কলেজ সূত্রে খবর।

আহত ছাত্র সৌরভকুমার সিংয়ের অভিযোগ, একই জায়গায় দু’টি পুজো না করার কথা বলার পরেই কয়েকজন ক্ষিপ্ত হয়ে হামলা চালান। তাঁর দাবি, বহিরাগতদের নিয়ে এসে লাঠি ও রড দিয়ে মারধর করা হয়েছে। এমন ঘটনা কলেজে আগে কখনও দেখা যায়নি বলেও জানান তিনি।

অন্যদিকে, এক পড়ুয়ার দাবি, দু’টি পুজো হলে কারও সমস্যা হওয়ার কথা নয়। তাঁর অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই পরিস্থিতি উত্তপ্ত করা হয়েছে। সংঘর্ষের সময় কলেজের চেয়ার, টেবিল এবং অন্যান্য জিনিসপত্র নষ্ট করা হয়। অধ্যক্ষের ঘরের আসবাবও ভাঙা হয়েছে। বিভিন্ন নথি ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। কলেজের বাইরে রাখা কয়েকটি বাইকেও ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ।

ঘটনার পর এবিভিপির সাধারণ সম্পাদক সুশোভন চৌধুরী সংগঠনের যোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, এটি কলেজের অভ্যন্তরীণ বিষয় এবং ইউআইটিতে এবিভিপির কোনও ইউনিটই নেই। সংগঠনের নাম ব্যবহার করে কেউ গোলমালে জড়ালে তার দায় এবিভিপি নেবে না। তবে বহিরাগতরা কীভাবে কলেজে ঢুকল, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, গোটা বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পুলিশকেও খবর দেওয়া হয়েছিল। সিসিটিভি ফুটেজ দেখে হামলা ও ভাঙচুরে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া শুরু হবে। পড়ুয়াদের দাবি, দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে আগামী দিনে ফের একই ধরনের সংঘর্ষ হতে পারে।

Hot this week

মধ্যবর্তী নির্বাচনে ফলাফল খারাপ হওয়ার আশঙ্কা! তবুও ইরান অভিযানে অনুতপ্ত নন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়ে কোনও অনুতাপ...

কর্মরত শিক্ষকদের TET, বছরে দু’বার পরীক্ষা নেওয়ার নির্দেশ রাজ্যের

আর কোনও জল্পনা নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কর্মরত...

ভাগীরথীর জল বাড়তেই মুর্শিদাবাদে প্লাবন, ভয়াবহ নদীভাঙনে আতঙ্কে হাজার হাজার পরিবার

ভাগীরথীর জলস্তর বাড়তেই ফের প্লাবিত মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। শুক্রবারও...

জাঙ্গিপাড়ায় বিজেপির মঞ্চে ‘কুখ্যাত দুষ্কৃতি’ হুব্বা শ্যামলের এক সময়ের ঘনিষ্ঠ রমেশ!

হুগলির জাঙ্গিপাড়ায় বিজেপির একটি অনুষ্ঠানের মঞ্চে রমেশ মাহাতোকে দেখা...

দিল্লীতে BRICS বৈঠকে মোদী-পেজেশকিয়ান-পুতিন পাশাপাশি। নয়া ইরান-ভারত-রাশিয়া সমীকরণের ইঙ্গিত?

নয়াদিল্লিতে আয়োজিত BRICS Business Summit-এর একটি ছবি যেন বর্তমান...

Topics

মধ্যবর্তী নির্বাচনে ফলাফল খারাপ হওয়ার আশঙ্কা! তবুও ইরান অভিযানে অনুতপ্ত নন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়ে কোনও অনুতাপ...

কর্মরত শিক্ষকদের TET, বছরে দু’বার পরীক্ষা নেওয়ার নির্দেশ রাজ্যের

আর কোনও জল্পনা নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কর্মরত...

ভাগীরথীর জল বাড়তেই মুর্শিদাবাদে প্লাবন, ভয়াবহ নদীভাঙনে আতঙ্কে হাজার হাজার পরিবার

ভাগীরথীর জলস্তর বাড়তেই ফের প্লাবিত মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। শুক্রবারও...

জাঙ্গিপাড়ায় বিজেপির মঞ্চে ‘কুখ্যাত দুষ্কৃতি’ হুব্বা শ্যামলের এক সময়ের ঘনিষ্ঠ রমেশ!

হুগলির জাঙ্গিপাড়ায় বিজেপির একটি অনুষ্ঠানের মঞ্চে রমেশ মাহাতোকে দেখা...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে জ্বালাতে হবে প্রদীপ! অংশ নিতে হবে ছাত্রছাত্রী থেকে অভিভাবকদেরও

করোনা ভাইরাস মোকাবিলায় দেশবাসীকে থালা-বাসন বাজানোর আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী...

Related Articles

Popular Categories