Friday, July 31, 2026
29.3 C
Kolkata

ধোনি খেলা থেকে অবসর নিয়েছে, দুঃখে অবসর নিয়ে নিলেন পাকিস্তানি সমর্থক বশির চাচাও

এনবিটিভি ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির অবসরের সঙ্গে সঙ্গে এবার অবসর নিয়ে নিলেন পাকিস্তানি সমর্থক বশির চাচাও। ধোনির জন্যই নাকি ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখতে মাঠে ছুটে যেতেন তিনি।  আর সেই মাহি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার খবরে পাকিস্তানের বশির চাচাও জানিয়ে দিলেন আর তিনি মাঠে যাবেন না ভারত-পাক লড়াই দেখতে।

করাচিতে জন্মগ্রহণ করলেও মহম্মদ বশির থাকেন শিকাগোতে।  সেখানে একটি রেস্তোরাঁ চালান তিনি।  তবে পাকিস্তানের ম্যাচ থাকলেই গ্যালারিতে তাঁকে দেখা যায়। এই বশির চাচা আবার মহেন্দ্র সিং ধোনির বিরাট ভক্ত। পাকিস্তানি ফ্যান হলেও ধোনির জন্য তিনি ছুটে যেতেন মাঠে। এমনকী মাহির জন্য গলা ফাটাতে তিনি। বশির চাচা ঠিক করে ফেলেছেন করোনা দূর হলে রাঁচি গিয়ে ধোনিকে শুভেচ্ছা জানাবেন। তিনি বলেন, ” ধোনি যখন অবসর নিয়ে নিল, তখন আমিও আর খেলা দেখার জন্য কোথাও যাব না।”

বশির চাচা আরও বলেন, “সবাইকে একদিন সরে যেতে হয়, কিন্তু ধোনির অবসর আমাকে খুব দুঃখ দিয়েছে।  ওকে বিদায় সংবর্ধনা দেওয়া উচিত ছিল।” ২০১১ বিশ্বকাপের সেমি ফাইনালে মোহালিতে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে গিয়েছিলেন বশির চাচা।  কিন্তু টিকিট পাননি।  ৬৫ বছরের ক্রিকেটভক্তকে সেদিন টিকিট জোগাড় করে দিয়েছিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।  শুধু তাই নয়, ২০১৯ বিশ্বকাপেও ধোনি টিকিটের ব্যবস্থা করে দিয়েছিলেন বশির চাচার জন্য।  ২০১৮ সালে এশিয়া কাপ চলাকালীন ধোনি তাঁর হোটেল রুমে বশির চাচাকে ডেকে তাঁর একটা জার্সি উপহার হিসেবে দিয়েছিলেন। সেকথাও এদিন স্মৃতিচারণাতে বলেন বশির চাচা।

Hot this week

মধ্যপ্রদেশের ভোজশালা সংলগ্ন দরগাহে শুক্রবারের নামাজে অনুমতি, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

মধ্যপ্রদেশের ধার জেলার বিতর্কিত ভোজশালা চত্বরকে ঘিরে চলা মামলার...

সোনম ওয়াংচুকের সঙ্গে সম্পর্ক অটুট, জল্পনায় ইতি টানলেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

নিট পরীক্ষাকে ঘিরে দেশজুড়ে হওয়া আন্দোলনের সময় সমাজকর্মী ও...

‘সম্পর্ক তো দূর, চিনিই না!’ টুলুর সঙ্গে নাম জড়াতেই মানহানি মামলার হুমকি অনুব্রতর

বীরভূমের বালি ও পাথর ব্যবসার বহু কোটি টাকার কেলেঙ্কারিতে...

Topics

মধ্যপ্রদেশের ভোজশালা সংলগ্ন দরগাহে শুক্রবারের নামাজে অনুমতি, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

মধ্যপ্রদেশের ধার জেলার বিতর্কিত ভোজশালা চত্বরকে ঘিরে চলা মামলার...

সোনম ওয়াংচুকের সঙ্গে সম্পর্ক অটুট, জল্পনায় ইতি টানলেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

নিট পরীক্ষাকে ঘিরে দেশজুড়ে হওয়া আন্দোলনের সময় সমাজকর্মী ও...

২০২০ দিল্লি হিংসা মামলায় ফের জামিনের আর্জি, দিল্লি হাই কোর্টের দ্বারস্থ উমর খালিদ

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার মামলায় বন্দি সমাজকর্মী...

‘প্রশ্ন তোলা আমার কাজ নয়!’ প্রশ্নফাঁসে নীরবতা ভেঙে তীব্র কটাক্ষের জবাব রাঘবের

সাধারণ মানুষের বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে বরাবরই বেশ...

Related Articles

Popular Categories