Monday, June 22, 2026
36.3 C
Kolkata

ড্রেনের জল পরিষ্কারে সাফাইকর্মীর ভূমিকায় ওয়ার্ডবাসী

এনবিটিভি ডেস্ক, মালদা: সাফাই কর্মীদের ভূমিকায় দেখা গেল কৃষ্ণপল্লি বাবুজি কলোনির বাসিন্দাদের। ড্রেনের উপচে পড়া নোংরা জলে বিগত ছয় মাস ধরে জলমগ্ন ইংরেজবাজার পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কৃষ্ণপল্লি বাপুজী কলোনির বাসিন্দারা। করোনা আবহে এমনিতেই আতঙ্কে রয়েছেন তারা, তার ওপরে নিকাশি নালার নোংরা উপচে পড়া পচা জল এখন ডেঙ্গুর আঁতুড়ঘরে পরিণত হয়েছে। তার ওপরে সাব পোকামাকড়ের উপদ্রব। ওয়ার্ড বাসীদের অভিযোগ দীর্ঘ কয়েক মাস ধরে জলমগ্ন তারা। পরিষ্কার করা হচ্ছে না নিকাশি নালা‌। ফলে নিকাশি নালার নোংরা পচা জল রাস্তার ওপরে উপচে পড়েছে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা শ্যামল ঘোষ জানান, ২৯ নম্বর এবং তিন নম্বর ওয়ার্ডের মাঝামাঝি এলাকায় অবস্থিত কৃষ্ণপল্লি বাপুজী কলোনি। দুই ওয়ার্ডের মাঝামাঝি অবস্থিত হওয়ায় সমস্ত রকম পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে তারা। বিগত কয়েক মাস ধরে নিকাশি নালার উপচে পড়া নোংরা জলে জলমগ্ন তারা। করোনা আবহের মধ্যে ডেঙ্গুর আঁতুড়ঘরে পরিণত হয়েছে এই নোংরা জল। তাই বাধ্য হয়ে আজ ওয়ার্ডবাসীর একত্রিত হয়ে নিকাশি নালা পরিষ্কারের উদ্যোগ নেয়।

Hot this week

‘পুলিশ তো আমার ইশারায় চলে!’ দাপুটে তৃণমূল নেত্রী গ্রেফতার হতেই জুটল কাঁচা ডিম ও চড়

“আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, পুলিশ আমার কথায় ওঠে-বসে!”— পুত্রবধূকে...

যোগী মডেলের প্রশংসা! মুসলিম শিশুদের জন্মের আগেই হত্যা করে দেওয়া উচিত: হিন্দুত্ববাদী নেতা ললিত শর্মা

উত্তরাখণ্ডের দেহরাদুনে একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের নেতার বিতর্কিত ও উসকানিমূলক...

চার বছরে বিমান ভাড়াই শুধু ১৩০ কোটি! দলের অন্দরেই প্রশ্নের মুখে অভিষেক

ভোটের ধাক্কায় দল যখন ব্যাকফুটে, ভাঙন রুখতে হিমশিম খাচ্ছেন...

রাজস্থানে বোরখা পরায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হল নিট পরীক্ষার্থী কুলসুম বানুকে!

রাজস্থানের আজমের জেলায় নিট-ইউজি পুনঃপরীক্ষার দিনে এক পরীক্ষার্থীকে ঘিরে...

Topics

রাম মন্দিরে প্রণামীর অর্থ তছরুপ তদন্তে নতুন মোড়, মিলছে না গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ!

অযোধ্যার রাম মন্দিরে প্রণামীর অর্থ নিয়ে অনিয়মের অভিযোগ ঘিরে...

শিক্ষাবিদ সোহরাওয়ার্দির নাম মুছে কলকাতার রাস্তার নয়া নামকরণ! ইতিহাস বিকৃতির অভিযোগ সেলিমের

কলকাতার পার্ক সার্কাস এলাকার সোহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্তকে...

Related Articles

Popular Categories