Monday, June 22, 2026
36.3 C
Kolkata

আমেরিকার পর এবার ব্রিটেনের নজরে ভারতীয় নাবিকেরা! রুশ তেলবাহী জাহাজ আটক, ব্রিটিশ হেফাজতে ভারতীয় ক্যাপ্টেন অজয় পন্থ

রাশিয়া থেকে ভারতে আসার পথে একটি তেলবাহী জাহাজকে ব্রিটিশ কর্তৃপক্ষ আটক করার পর তার ভারতীয় ক্যাপ্টেন অজয় পন্থকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ তৈরি হয়েছে তাঁর পরিবার এবং প্রশাসনের মধ্যে। এখনও পর্যন্ত তিনি কবে মুক্তি পাবেন, তা স্পষ্ট নয়।সূত্রের খবর, জাহাজটি রাশিয়া থেকে তেল নিয়ে ভারতের গুজরাট উপকূলের দিকে যাচ্ছিল। পথে ইংলিশ চ্যানেল অতিক্রম করার সময় ব্রিটিশ নিরাপত্তা বাহিনী সেটিকে আটক করে। অভিযোগ, জাহাজটির নথিপত্র এবং আন্তর্জাতিক সমুদ্র পরিবহণ সংক্রান্ত কিছু নিয়ম নিয়ে প্রশ্ন উঠেছিল। এরপরই ক্যাপ্টেন অজয় পন্থকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।অজয় উত্তরাখণ্ডের নৈনিতালের বাসিন্দা। তাঁর পরিবার জানিয়েছে, সরকারি কোনও সূত্র থেকে নয়, বরং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবরের মাধ্যমে তারা প্রথম বিষয়টি জানতে পারে। এই ঘটনায় পরিবার অত্যন্ত উদ্বিগ্ন। অজয়ের স্ত্রী ঋতু পন্থের দাবি, তাঁর স্বামী কেবল দায়িত্ব পালন করছিলেন। তিনি কোনও সিদ্ধান্ত নিজে নেননি, বরং সংস্থার নির্দেশ মেনেই জাহাজ পরিচালনা করছিলেন। রাজ্যের স্বরাষ্ট্রসচিব শৈলেশ বাগুলি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়ে ইতিমধ্যে বিদেশ মন্ত্রকের কাছে আবেদন জানানো হয়েছে। ভারতীয় নাগরিক হিসেবে অজয়ের প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক সহায়তা নিশ্চিত করার অনুরোধও করা হয়েছে।জানা গিয়েছে, আটক হওয়া জাহাজে মোট ২৫ জন নাবিক ছিলেন। তাঁদের অধিকাংশই ভারতীয়। তবে অন্য নাবিকদের আটক করা হয়নি। শুধুমাত্র ক্যাপ্টেন হিসেবে অজয় পন্থকেই ব্রিটিশ কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে। এর ফলে তাঁর বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হয়েছে, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে।প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, জাহাজটি বিপুল পরিমাণ অপরিশোধিত তেল বহন করছিল। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং জাহাজের পরিচয় সংক্রান্ত কিছু বিষয় সামনে আসার পরই ব্রিটিশ কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়। বিশেষ করে জাহাজটির বৈধ পতাকা সংক্রান্ত নথি নিয়ে প্রশ্ন ওঠায় বিষয়টি আরও জটিল হয়ে পড়ে বলে জানা গিয়েছে।

Hot this week

‘পুলিশ তো আমার ইশারায় চলে!’ দাপুটে তৃণমূল নেত্রী গ্রেফতার হতেই জুটল কাঁচা ডিম ও চড়

“আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, পুলিশ আমার কথায় ওঠে-বসে!”— পুত্রবধূকে...

যোগী মডেলের প্রশংসা! মুসলিম শিশুদের জন্মের আগেই হত্যা করে দেওয়া উচিত: হিন্দুত্ববাদী নেতা ললিত শর্মা

উত্তরাখণ্ডের দেহরাদুনে একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের নেতার বিতর্কিত ও উসকানিমূলক...

চার বছরে বিমান ভাড়াই শুধু ১৩০ কোটি! দলের অন্দরেই প্রশ্নের মুখে অভিষেক

ভোটের ধাক্কায় দল যখন ব্যাকফুটে, ভাঙন রুখতে হিমশিম খাচ্ছেন...

রাজস্থানে বোরখা পরায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হল নিট পরীক্ষার্থী কুলসুম বানুকে!

রাজস্থানের আজমের জেলায় নিট-ইউজি পুনঃপরীক্ষার দিনে এক পরীক্ষার্থীকে ঘিরে...

রাম মন্দিরে প্রণামীর অর্থ তছরুপ তদন্তে নতুন মোড়, মিলছে না গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ!

অযোধ্যার রাম মন্দিরে প্রণামীর অর্থ নিয়ে অনিয়মের অভিযোগ ঘিরে...

Topics

শিক্ষাবিদ সোহরাওয়ার্দির নাম মুছে কলকাতার রাস্তার নয়া নামকরণ! ইতিহাস বিকৃতির অভিযোগ সেলিমের

কলকাতার পার্ক সার্কাস এলাকার সোহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্তকে...

‘কচ্ছপদের অভিভাবক’ আর নেই, ইজরায়েলি হামলায় নিহত লেবানিজ পরিবেশ কর্মী মোনা খলিল!

দক্ষিণ লেবাননের উপকূলে বিপন্ন সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণে আজীবন লড়াই...

Related Articles

Popular Categories