Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

খবরের জেরে কাঁকসায় শুরু হল ব্রিজ সংস্কারের কাজ

এনবিটিভি, পশ্চিম বর্ধমান: খবরের জেরে অবশেষে নড়েচড়ে বসল প্রশাসন। প্রসঙ্গত,গত কয়েকদিন আগে কাঁকসার গাড়াদহ ও রাজকুসুম যাওয়ার রাস্তায় সেচ খালের উপর বিপদজনক অবস্থায় থাকা ব্রিজের খবর সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়। বিপদজনক অবস্থায় থাকা ওই সেতুর ওপর দিয়ে নিত্যদিন জীবনের ঝুঁকি নিয়ে বহু গ্রামের মানুষকে যাতায়াত করতে হত।

সেই খবর সম্প্রচার হওয়ার পরই নড়েচড়ে বসে প্রশাসন। যদিও কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী জানিয়েছিলেন তিনি এই বিষয়ে দ্রুত সেঁচ দপ্তরের কাছে আবেদন করবেন যাতে বেহাল এবং বিপদজনক অবস্থায় থাকা ব্রিজ দ্রুত সংস্কার বা নির্মাণ করা হয়।

অবশেষে গত দু’দিন আগে বেহাল অবস্থায় থাকা ব্রিজ সংস্কারের কাজ শুরু করেছে সেচ দপ্তর।সেচ খালের উপরে থাকা ব্রিজ সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার মানুষ।
স্থানীয় গ্রামবাসী অমিও হাজরা জানিয়েছেন, “তাদের এই সম্যসার মধ্য দিয়ে নিত্যদিন পানাগর থেকে গ্রামে ফিরতে হত।

দিনের আলোয় সাবধানে যাতায়াত করলেও রাতে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হত। তবে দ্রুত ব্রিজের কাজ শুরু হওয়ায় খুশি গ্রামের মানুষ। কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সী জানিয়েছেন, “তারা ব্রিজের বেহাল দশা সেঁচ দফতরকে জানানোর পরে সেঁচ দফতর দ্রুত ওই ব্রিজ সংস্কারের কাজ শুরু করেছে। দ্রুত কাজ শেষ করা হবে। তবে আপাতত একটি অস্থায়ী ব্রিজ বানিয়ে তার উপর দিয়েই পারাপার হচ্ছেন গ্রামের মানুষরা।”

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories