Friday, July 31, 2026
28 C
Kolkata

ফের অসুস্থ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভর্তি দিল্লির এইমস হাসপাতালে

এনবিটিভি ডেস্ক: ফের অসুস্থ অমিত শাহ। রাতেই তাঁকে ভর্তি করা হয়েছে দিল্লির এইমস হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এইমস সূত্রে খবর, চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতাল থেকেই কাজ করছেন তিনি।

সোমবার গভীর রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ৩ থেকে ৪ দিন ধরেই তাঁর হাতে পায়ে যন্ত্রণা হচ্ছিল। সঙ্গে অবসাদও ছিল। এই পরিস্থিতিতে গতকাল রাতে তাঁকে এইমসে ভর্তি করা হয়। উল্লেখ্য, কদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভর্তি ছিলেন হাসপাতালে। বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসার পর তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।

তবে বাড়ি ফেরার পর থেকে ডাক্তারি পরামর্শ মেনে হোম আইসোলেশনেই ছিলেন অমিত শাহ। অন্যদিকে আরেকটি সূত্র মারফৎ এও জানা যাচ্ছে যে, অমিত শাহের নাকি বুকে সংক্রমণ হয়েছে। তাঁর হাল্কা জ্বরও রয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেই জানা গিয়েছে।

Hot this week

পাখা নেই, জল নেই! ক্ষোভে ফেটে পড়ে ৪ কিমি হেঁটে বিডিও অফিসে হাজির ‘জেন আলফা’ পড়ুয়ারা

চাকরির পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে তরুণ প্রজন্মের আন্দোলন দেশে তোলপাড়...

মধ্যপ্রদেশের ভোজশালা সংলগ্ন দরগাহে শুক্রবারের নামাজে অনুমতি, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

মধ্যপ্রদেশের ধার জেলার বিতর্কিত ভোজশালা চত্বরকে ঘিরে চলা মামলার...

সোনম ওয়াংচুকের সঙ্গে সম্পর্ক অটুট, জল্পনায় ইতি টানলেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

নিট পরীক্ষাকে ঘিরে দেশজুড়ে হওয়া আন্দোলনের সময় সমাজকর্মী ও...

Topics

২০২০ দিল্লি হিংসা মামলায় ফের জামিনের আর্জি, দিল্লি হাই কোর্টের দ্বারস্থ উমর খালিদ

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার মামলায় বন্দি সমাজকর্মী...

Related Articles

Popular Categories