Friday, July 31, 2026
28 C
Kolkata

পাখা নেই, জল নেই! ক্ষোভে ফেটে পড়ে ৪ কিমি হেঁটে বিডিও অফিসে হাজির ‘জেন আলফা’ পড়ুয়ারা

চাকরির পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে তরুণ প্রজন্মের আন্দোলন দেশে তোলপাড় ফেলার পরই এবার খবরের শিরোনামে খুদে পড়ুয়ারা। স্কুলে পর্যাপ্ত শিক্ষক, পরিষ্কার টয়লেট, পানীয় জল ও ভালো খাবারের দাবিতে রাজস্থান ও বিহারে প্রতিবাদের নতুন নজির তৈরি করল জেন আলফা বা নতুন প্রজন্মের শিক্ষার্থীরা।

রাজস্থানের একটি সরকারি স্কুলে দেড়শোজন ছাত্রছাত্রীর জন্য মাত্র একজন শিক্ষক থাকায় তীব্র ক্ষোভ ছড়ায়। বিরক্ত হয়ে পড়ুয়ারা স্কুলের মূল ফটক বন্ধ করে অবস্থানে বসে পড়ে। অবশেষে সরকারি কর্তারা সেখানে পৌঁছে দ্রুত শিক্ষক নিয়োগের আশ্বাস দিলে শান্ত হয় পরিস্থিতি।

অন্যদিকে বিহারের গয়া জেলায় চতুর্থ থেকে অষ্টম শ্রেণির প্রায় ৫০ জন শিক্ষার্থী প্রয়োজনীয় সুবিধার দাবিতে প্রায় ৪ কিলোমিটার পথ হেঁটে মহকুমা শাসকের দরবারে হাজির হয়। তাদের অভিযোগ— স্কুলে গরমের মধ্যে নেই পাখা, পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, টয়লেট অপরিষ্কার এবং মিড-ডে মিলে মিলছে পোকাধরা খাবার।

পড়ুয়াদের এই দীর্ঘ মিছিল ও আন্দোলনের খবর ছড়াতেই পুরো শিক্ষা প্রশাসনে চরম চাঞ্চল্য তৈরি হয়। দ্রুত তদন্ত শুরু করে প্রধান শিক্ষকসহ আটজন শিক্ষককে কারণ দর্শানোর নির্দেশ বা শোকজ করা হয়েছে। পাশাপাশি তাদের এক দিনের বেতন কেটে নেওয়া হয় এবং অবিলম্বে স্কুলের পরিবেশ উন্নত করার কড়া বার্তা দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশেও একইভাবে সরব হয়েছে ছোট ছোট শিক্ষার্থীরা।

Hot this week

মধ্যপ্রদেশের ভোজশালা সংলগ্ন দরগাহে শুক্রবারের নামাজে অনুমতি, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

মধ্যপ্রদেশের ধার জেলার বিতর্কিত ভোজশালা চত্বরকে ঘিরে চলা মামলার...

সোনম ওয়াংচুকের সঙ্গে সম্পর্ক অটুট, জল্পনায় ইতি টানলেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

নিট পরীক্ষাকে ঘিরে দেশজুড়ে হওয়া আন্দোলনের সময় সমাজকর্মী ও...

‘সম্পর্ক তো দূর, চিনিই না!’ টুলুর সঙ্গে নাম জড়াতেই মানহানি মামলার হুমকি অনুব্রতর

বীরভূমের বালি ও পাথর ব্যবসার বহু কোটি টাকার কেলেঙ্কারিতে...

Topics

মধ্যপ্রদেশের ভোজশালা সংলগ্ন দরগাহে শুক্রবারের নামাজে অনুমতি, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

মধ্যপ্রদেশের ধার জেলার বিতর্কিত ভোজশালা চত্বরকে ঘিরে চলা মামলার...

সোনম ওয়াংচুকের সঙ্গে সম্পর্ক অটুট, জল্পনায় ইতি টানলেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

নিট পরীক্ষাকে ঘিরে দেশজুড়ে হওয়া আন্দোলনের সময় সমাজকর্মী ও...

২০২০ দিল্লি হিংসা মামলায় ফের জামিনের আর্জি, দিল্লি হাই কোর্টের দ্বারস্থ উমর খালিদ

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার মামলায় বন্দি সমাজকর্মী...

‘প্রশ্ন তোলা আমার কাজ নয়!’ প্রশ্নফাঁসে নীরবতা ভেঙে তীব্র কটাক্ষের জবাব রাঘবের

সাধারণ মানুষের বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে বরাবরই বেশ...

Related Articles

Popular Categories