Tuesday, June 9, 2026
30 C
Kolkata

ভালো না বাসতে জানলে কিসের পন্ডিত, কিসের মৌলবী? তোপ নুসরতের

একের পর এক ধর্মীয় অনুষ্ঠান পালনে ব্যস্ত নুসরত জাহান। গণেশ চতুর্থীও পালন করেছেন তিনি। স্বামী নিখিল জৈনের সঙ্গে চুটিয়ে ঢাক বাজিয়ে। সেই ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যালে ভাইরাল। ভিডিয়োটি কি বিরক্তির কারণ হয়েছে ধর্মগুরুদের?

প্রকাশ্যে কিছু শোনা না গেলেও মঙ্গলবার আর একটি ক্লিপিং ভাইরাল হয়ে উস্কে দিয়েছে সেই প্রশ্ন। কী আছে এই ভিডিয়োয়?নব্য দুই তারকা-সাংসদ নুসরত জাহান এবং মিমি চক্রবর্তী সংসদে শপথ নেওয়ার পরেই মুখোমুখি হয়েছিলেন সাংবাদিক রজত শর্মার একটি টেলিভিশন শোয়ে। সেখানে ধর্ম নিয়ে, ভিন্ন ধর্মে প্রেম এবং বিয়ে নিয়ে নুসরত নিজের মত জানিয়েছিলেন।

কী বলেছিলেন সেদিন শাসকদলের নবীন সাংসদ? পোড় খাওয়া রাজনীতিবিদের মতোই মাথা ঠাণ্ডা রেখে পাল্টা প্রশ্ন তুলেছিলেন, ভালবাসার কোনও ভাষা, ধর্ম, জাতি নেই! এ কথা আর কবে বুঝবেন সাধারণ মানুষ, ধর্মগুরুরা? নুসরতের কথায়: ‘‘মানুষকে ভালবাসতে না জানলে কিসের পণ্ডিত, কিসের মৌলবী!’’

ভিডিয়োতে যে অংশ নেই সেটি, এর আগে হালকা রসিকতা করে রজত জানতে চেয়েছিলেন, তা হলে কি মৌলবী, ধর্মগুরুদেরও ভালবাসার পাঠ পড়া উচিত? তারই উত্তর ছিল তারকা-সাংসদের এই জোরালো জবাবে।
সাংসদ হিসেবে শপথ নেওয়ার আগে ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন নুসরত। শপথ নেওয়ার সময় শাড়ি, সিঁদুর, চুড়া, মঙ্গলসূত্রে তিনি পারফেক্ট হিন্দু ঘরনি। নিজেকে ‘ঈশ্বরের সন্তান’ বলে দাবি করলেও নুসরতের এই আচরণ এখনও হয়তো অনেকের ক্ষোভের কারণ।

তারপরেও তিনি যে একচুলও বদলাননি সেটা বোঝাতেই কি পুরনো ভিডিয়ো আরও একবার শেয়ার করলেন তারকা-সাংসদ?

সৌজন্যে: আনন্দবাজার পত্রিকা

Hot this week

দিল্লিতে ‘মহানাটক’! কোন গোপন ফর্মুলায় পদ্ম শিবিরে পা বাড়াচ্ছেন তৃণমূলের একঝাঁক সাংসদ?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক পালাবদলের ইঙ্গিত দিয়ে...

যাদবপুর হকার উচ্ছেদ-কাণ্ডে গ্রেফতার হওয়া সৃজন ভট্টাচার্য-সহ পাঁচ জনের জামিন!

যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতির...

সিআইডির তলব এড়িয়ে দিল্লিতে অভিষেক, কালীঘাটের বাড়িতে পৌঁছলেন তদন্তকারীরা

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে নতুন মোড় এসেছে।...

Topics

সুরাটে ১০০টা বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, কিন্তু দায় নিল না কেউ! প্রশ্নের মুখে প্রশাসন

গুজরাটের সুরাট শহরে এক অদ্ভুত ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের...

রাস্তা সম্প্রসারণ প্রকল্পের জন্য ভাঙা হল ৪৪ বছরের নুরানি মসজিদ, কড়া নিরাপত্তায় অভিযান জয়পুরে!

রাজস্থানের জয়পুরে একটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories