Sunday, June 7, 2026
35.2 C
Kolkata

মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ; গর্জে উঠলেন আব্বাস সিদ্দিকী

পুলিশের অমানবিক ব্যবহারের চিত্র

নিজস্ব সংবাদদাতা: আজ ২৯শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত শিক্ষক সংগঠনের আন এডেড মাদ্রাসার শিক্ষকদের বেতনের দাবীতে যে গনতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ন অবস্থান বিক্ষোভ চলছিল কলকাতার গান্ধীমূর্তির পাদদেশে সেই আন্দোলনে কলকাতা পুলিস এসে আন্দোলনকারীদের উপর যেভাবে লাঠিচার্জ করেছে এবং তাঁদেরকে জোরকরে গ্রেপ্তার করেছে তাঁর তিব্রভাষায় নিন্দা জানিয়েছেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের প্রতিষ্ঠাতা সম্পাদক পীরজাদা আব্বাস সিদ্দিকী ।

তিনি বলেন, বর্তমানে রাজ্যের মাদ্রাসা ও সংখ্যালঘূ উন্নয়ন মন্ত্রী ও পুলিসমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বয়ং তারপরেও দীর্ঘ নয় বছর ধরে মিড ডে মিলের দাবীতে এবং শিক্ষকদের বেতনের দাবীতে কেন শিক্ষকদের পথে নেমে আন্দোলন করতে হয় তাঁর জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে ।
তিনি ১০হাজার মাদ্রাসা অনুমোদন দেব বলে অঙ্গীকার করেছিলেন এবং ক্ষমতায় আসার ৬মাস পর বলেছিলেন সংখ্যালঘূদের ৯৯শতাংশ কাজ করে দিয়েছেন তাহলে আজ কেন শিক্ষকদের লাঠিচার্জ করতে হল?
কেন শিক্ষকরা বেতন পাচ্ছেনা ?
মুখ্যমন্ত্রী মুখে সংখ্যালঘূ দরদী বলে চিৎকার করলেও আদৌ তিনি সংখ্যালঘূ দরদী নন আজকের ঘটনায় তাই আবারও প্রমান করেন । আমরা সংখ্যালঘু দরদী চাইনা আমরা চাই আমাদের সংবিধানিক অধিকার এবং সামাজিক ন্যায়।
আমরা বহুদিন থেকেই বহু গন আন্দোলনের সঙ্গে যুক্ত এবং যখনই কেউ বিপদে পড়েছেন তার পাশে দাঁড়িয়েছি তাই আজ মাদ্রাসা শিক্ষক সংগঠনের নিকট আবেদন আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে সরকারের অমানবিক কর্মকান্ডের প্রতিবাদ করি ।
ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত সর্বদা হকের পথে সংগ্রাম করে এবং গরীব, অসহায় , শোষিত, লাঞ্ছিত, বঞ্ছিত মানুষের অধিকার কে প্রতিষ্ঠিত করার লক্ষে অবিচল ।

Hot this week

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

‘অভিষেক ব্যানার্জি ফাঁসিয়েছে’ – NIA-র কাছে অভিযোগ শওকত মোল্লার!

ভাঙড়ে বোমাবাজি ও মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর এনআইএ...

Topics

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডার ৯৬৮ টাকা!

মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির...

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

Related Articles

Popular Categories