Tuesday, September 15, 2026
32 C
Kolkata

পরীক্ষার হল থেকেই হোয়াটসঅ্যাপে প্রশ্ন! ওড়িশায় মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

নিট-সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে বিতর্কের মাঝেই ফের একই অভিযোগ। এবার ঘটনাস্থল ওড়িশা। স্নাতকোত্তর স্তরের মেডিকেল পরীক্ষা চলাকালীনই প্রশ্নপত্রের ছবি হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। শুধু প্রশ্নই নয়, তার সম্ভাব্য উত্তরও সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করে বলে দাবি। ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সরকারি সূত্রের খবর, ২৭ জুলাই ২০২৩-২৬ ব্যাচের জেনারেল সার্জারির দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছিল। সেই সময়েই বেরহামপুরের এমকেসিজি মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে প্রশ্নপত্র বাইরে চলে যায় বলে অভিযোগ। একটি নির্দিষ্ট ফোন নম্বর থেকে উত্তরও পাঠানো হচ্ছিল বলে দাবি উঠেছে।

এক আধিকারিক জানান, ভুবনেশ্বরের একটি বেসরকারি মেডিকেল কলেজের এক পড়ুয়া প্রথম বিষয়টি সামনে আনেন। পরীক্ষা চলাকালীন তাঁর মোবাইলে প্রশ্নপত্রের ছবি পৌঁছে যায়। পরে তিনি জানান, এমকেসিজি মেডিকেল কলেজের এক ছাত্র পরিচালিত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই সেই ছবি এসেছে।

ঘটনার জেরে কলেজ কর্তৃপক্ষ দ্রুত পাঁচ সদস্যের তদন্ত কমিটি তৈরি করেছে। তবে বিরোধীদের দাবি, শুধু তদন্ত কমিটি গড়লেই হবে না, কীভাবে প্রশ্ন বাইরে এল এবং কারা এর সঙ্গে জড়িত, তা দ্রুত প্রকাশ করা উচিত।

এই ঘটনাকে হাতিয়ার করে কেন্দ্র ও বিজেপিকে নিশানা করেছে বিরোধীরা। কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি, কড়া আইন করলেই সমস্যার সমাধান হবে না, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। অন্যদিকে বিজেপি পাল্টা ঝাড়খণ্ডে সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে।

Hot this week

হিন্দুত্ববাদী সংগঠনের অভিযোগ, বদলি মুসলিম মহিলা IPS আধিকারিক বুশারা বানু

অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে ইসলামি অভিবাদন বা সম্ভাষণ...

ছ’বছর পরেও পূরণ হয়নি প্রতিশ্রুতি, এখনও দেওয়া হয়নি পুলওয়ামা শহিদের বোনকে চাকরি!

পুলওয়ামা হামলায় ভাইকে হারানোর পর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস...

দলিত বিজেপি নেতাকে ডেকে ‘মারধর’! দিল্লিতে দলেরই বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দিল্লির কাঞ্জাওয়ালা এলাকায় বিজেপির অন্দরের একটি ঘটনা ঘিরে চাঞ্চল্য...

৮৫% পঞ্চায়েতে এখনও খরচ শূন্য! ১২৫ দিনের কাজে বাংলার ‘ডবল ইঞ্জিন’ মডেলেই কেন এমন হাল?

পশ্চিমবঙ্গে ১২৫ দিনের কাজের নতুন প্রকল্প শুরু হওয়ার পর...

কালীঘাট আউট, ঋতব্রত ইন! ধূলিয়ান পৌরসভায় চেয়ারম্যান বদলের নেপথ্যে কী নতুন সমীকরণ

মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভাকে ঘিরে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে...

Topics

হিন্দুত্ববাদী সংগঠনের অভিযোগ, বদলি মুসলিম মহিলা IPS আধিকারিক বুশারা বানু

অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে ইসলামি অভিবাদন বা সম্ভাষণ...

ছ’বছর পরেও পূরণ হয়নি প্রতিশ্রুতি, এখনও দেওয়া হয়নি পুলওয়ামা শহিদের বোনকে চাকরি!

পুলওয়ামা হামলায় ভাইকে হারানোর পর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস...

দলিত বিজেপি নেতাকে ডেকে ‘মারধর’! দিল্লিতে দলেরই বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দিল্লির কাঞ্জাওয়ালা এলাকায় বিজেপির অন্দরের একটি ঘটনা ঘিরে চাঞ্চল্য...

কালীঘাট আউট, ঋতব্রত ইন! ধূলিয়ান পৌরসভায় চেয়ারম্যান বদলের নেপথ্যে কী নতুন সমীকরণ

মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভাকে ঘিরে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে...

আবারও গুরুগ্রামে হামলা! কার্গিল-যোদ্ধা প্রাক্তন বায়ুসেনা আধিকারিককে লোহার রড দিয়ে মারধর!

গুরুগ্রামে ফের প্রকাশ্যে এল নিরাপত্তা নিয়ে উদ্বেগের ছবি। একটি...

আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশন নির্বাচনে নতুন সমীকরণ, বিজেপির প্যানেলে তৃণমূলের প্রার্থী!

আগামী ১৫ সেপ্টেম্বর আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। ভোটের আগে...

Related Articles

Popular Categories