Saturday, October 31, 2026
27 C
Kolkata

রাস্তা দেওয়া নিয়ে উত্তেজনা তুঙ্গে! চলল গুলি ও

এনবিটিভি,নিজস্ব সংবাদদাতা, চাঁচল,১৭ই অগাষ্ট: রাস্তা ঘেরাকে কেন্দ্র করে চরম উত্তেজনা, চলল গুলি। খবর পেয়ে এলাকায় গিয়ে হামলার মুখে পড়ল পুলিশ। মালদহের চাঁচলের দিয়াগঞ্জে রবিবার সন্ধেয় ওই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরে বিরাট পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পুলিশের উপরে হামলা ও প্রতিবেশীকে লক্ষ করে গুলি চালানোর অভিযোগে প্রাক্তন এক সেনাকর্মী ও তার ছেলেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে খবর, প্রাক্তন সেনাকর্মী জগন্নাথ দাস বাড়ির সামনে যাতাযাতের রাস্তা পাকা দেওয়াল দিয়ে ঘিরে দেন। ফলে বিপাকে পড়েন কয়েকটি পরিবারের মানুষ। দীর্ঘদিন ধরে তারা ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন। কিন্তু ওই রাস্তা তার রায়তি বলে জগন্নাথ ঘিরে দেন। এরপর বাসিন্দারা ঘুরপথে পুকুরের পাড় ধরে যাতায়াত করছিলেন। এদিন এক প্রসূতিকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সমস্যা দেখা দেওয়ায় জগন্নাথের সঙ্গে প্রতিবেশীদের বিবাদ বাধে। তারা দেওয়াল ভাঙার চেষ্টা করতেই জগন্নাথ তার লাইসেন্সধারী বন্দুক থেকে গুলি চালান বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ গেলে পরিবারের সকলে পুলিশের উপরে লাঠিসোটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। এদিকে জগন্নাথের ছোঁড়া গুলি এক গৃহবধূর পায়ে ও প্রতিবেশীর কাঁধে লেগেছে, পুলিশ জানতে পেরেছে। ওই ব্যক্তি ও গৃহবধূ বর্তমানে চাঁচল হাসপাতালে ভর্তি। চাঁচলের এসডিপিও সজলকান্তি বিশ্বাস বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে।

Hot this week

বিদেশি ভোটার চিহ্নিত করতে শুরু করা হয়েছিল SIR, ৬ রাজ্যে ৯.৮৬ কোটি ভোটারের মধ্যে মিলল ১,৬৪০ জন বিদেশি!

ভোটার তালিকা থেকে বিদেশি নাগরিকদের বাদ দেওয়ার লক্ষ্য নিয়ে...

আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে রাহুল গান্ধী, আন্দোলনকারী কর্মীদের পাশে থাকার বার্তা

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব...

আবাসনের ভোটেও বাইক-বাহিনীর তাণ্ডব! মনোনয়ন জমায় বাধা, নাম উঠে এলো বিধায়িকা রত্না দেবনথের

পঞ্চায়েত বা পুরসভা নির্বাচনের মতো এবার বহুতল আবাসনের পরিচালন...

Topics

আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে রাহুল গান্ধী, আন্দোলনকারী কর্মীদের পাশে থাকার বার্তা

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব...

অর্জুনের হাত ধরে তৃণমূল নেতাদের বিজেপিতে আনার জল্পনা, কৌস্তভের পাশে দাঁড়ালেন দুই পদ্ম বিধায়ক!

বারাকপুরে দুই প্রাক্তন তৃণমূল নেতাকে বিজেপিতে নেওয়ার সম্ভাবনা ঘিরে...

Related Articles

Popular Categories