Friday, July 31, 2026
31.2 C
Kolkata

তলানিতে তেল আমদানি, ১১ সালের পর এমন দুর্দিন দেখেনি ভারত

এনবিটিভি ডেস্ক: করোনা পরিস্থিতি ও বর্ষা। দুইয়ের প্রভাবে জুন মাসে দেশে তলানিতে ঠেকল অপরিশোধিত তেল আমদানি। এতটা কম ২০১১ সালের অক্টোবরের পর কখনও হয়নি।

ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি তেল ব্যবহারকারী। সেই ভারতেই গত জুন মাসে দিন প্রতি ৩.২ মিলিয়ন ব্যারেল করে অপরিশোধিত তেল আমদানি হয়েছে। যা কিনা গত বছরের জুনের তুলনায় প্রায় ২৮.৫ শতাংশ কম। লকডাউন ওঠায় তেলের চাহিদা বাড়বে মনে করা হলেও তা মে মাসের থেকে উল্টে কমেছে।

মে মাসের তুলনায় ০.৪ শতাংশ কমেছে জ্বালানি তেলের আমদানি।

সাধারণত বর্ষার কারণে জুন মাসে পেট্রোল ডিজেলের চাহিদা বছরের অন্যান্য সময়ের তুলনায় কম থাকে। এর কারণ হল, বর্ষায় যে কোনও কনস্ট্রাকশনের কাজ কম হয়। ফলে মালবহন বা ক্রেন-ইক্যুইপমেন্টে জ্বালানির চাহিদাটা এক ধাক্কায় কমে যায়। তাছাড়া রাস্তাঘাটে গাড়ি কম ব্যবহৃত হয়। কিন্তু তা এতটা কম হওয়ার মতোও নয়।

অন্যদিকে জুলাইয়ের প্রথম সপ্তাহে আরও কিছুটা হ্রাস পেয়েছে তেলের চাহিদা। দামের অস্বাভাবিক বৃদ্ধি ও দেশের বিভিন্ন স্থানে লকডাউনের ফলে কমছে তেলের ব্যবহার।

Hot this week

“শুধু তিনজন নন, আরও অনেকে!” NCPI ছেড়ে তৃণমূলে ফেরার ইঙ্গিত দিলেন সৌগত রায়

তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া তিন সংখ্যালঘু সাংসদকে ঘিরে ফের...

প্রহ্লাদ জোশিকে শিক্ষামন্ত্রী করায় রাহুলের তোপ! ‘ধর্ষণ মামলার দোষীদের রক্ষাকারী’ বলে আক্রমণ নতুন শিক্ষামন্ত্রীকে

নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশিকে ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

যাদবপুরে জমি বিতর্কে নাম জড়ালো বিজেপি বিধায়কের, অভিযোগ শুনে নড়েচড়ে বসলেন শুভেন্দু

বিজেপির এক বিধায়কের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ উঠল। সেই...

ভাইরাল ভিডিও নিয়ে বিতর্কে কঙ্গনা, প্রতিবাদে পোড়ানো হল ‘ক্যুইন’-এর কুশপুতুল

নিট কেলেঙ্কারি নিয়ে আন্দোলনরত জেন জি প্রজন্মকে ‘আবর্জনার প্রজন্ম’...

Topics

“শুধু তিনজন নন, আরও অনেকে!” NCPI ছেড়ে তৃণমূলে ফেরার ইঙ্গিত দিলেন সৌগত রায়

তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া তিন সংখ্যালঘু সাংসদকে ঘিরে ফের...

প্রহ্লাদ জোশিকে শিক্ষামন্ত্রী করায় রাহুলের তোপ! ‘ধর্ষণ মামলার দোষীদের রক্ষাকারী’ বলে আক্রমণ নতুন শিক্ষামন্ত্রীকে

নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশিকে ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

ভাইরাল ভিডিও নিয়ে বিতর্কে কঙ্গনা, প্রতিবাদে পোড়ানো হল ‘ক্যুইন’-এর কুশপুতুল

নিট কেলেঙ্কারি নিয়ে আন্দোলনরত জেন জি প্রজন্মকে ‘আবর্জনার প্রজন্ম’...

‘হৃতিকের মতো দেখতে বলেই আমার পিছনে পড়েছেন’- কঙ্গনাকে নিয়ে সৌরভের কটাক্ষ

যন্তর মন্তরের জেন জি আন্দোলন এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের...

শিল্প ফেরাতে শুভেন্দুকে শমীকের চিঠি, সিঙ্গুর-দুর্গাপুরে কেমিক্যাল পার্কের প্রস্তাব

পশ্চিমবঙ্গে কেন্দ্রের নতুন রাসায়নিক শিল্প প্রকল্পের আওতায় একটি কেমিক্যাল...

Related Articles

Popular Categories