Sunday, November 1, 2026
30 C
Kolkata

শোভন চট্টোপাধ্যায় বিজেপিতেই আছেন, খুব তাড়াতাড়ি যোগ দেবেন দলীয় কর্মসূচিতে, জানালেন দিলীপ ঘোষ

“শোভনদা বিজেপিতেই আছেন। খুব তাড়াতাড়ি যোগ দেবেন দলীয় কর্মসূচিতে।” স্পষ্ট জানালেন দিলীপ ঘোষ।

এদিন বিজেপি রাজ্য সভাপতি বলেন, “ওনার কিছু বক্তব্য ছিল। সেকথা কেন্দ্রীয় নেতাদের বলার ছিল। সেই কথা হয়েছে।”

এদিন শোভন চট্টোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হতেও দেখা যায় দিলীপ ঘোষকে। বলেন, “ওনাকে আমি বেহালায় স্কুটারে চড়ে রাজনীতি করতে দেখেছি।”

এরপরই তিনি জানান, “খুব শিগগিরই শোভনদা দলের সব কর্মসূচিতে যোগ দেবেন। এতে বিজেপি আরও শক্তিশালী হবে।”

প্রসঙ্গত, সোমবার রাতে শোভন চট্টোপাধ্যায়ের বাড়ি যান বিজেপি নেতা অরবিন্দ মেনন। দীর্ঘ আড়াই ঘণ্টার উপর দুপক্ষের মধ্যে বৈঠক হয়। যা নিয়ে রাজ্য রাজনীতিতে বেশ জল্পনা ছড়ায়।

Hot this week

বিজয়া সম্মেলনীর পরেই টিটাগড়ে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুরুতর জখম দলের আইটি শাখার দায়িত্বে থাকা কর্মী!

উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তেজনা...

জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে অসমের মন্ত্রী, তাঁর মন্তব্যের সাফাই দিতে এগিয়ে এলেন হিমন্ত বিশ্বশর্মা!

অসমে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে জড়ালেন রাজ্যের...

Topics

আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে রাহুল গান্ধী, আন্দোলনকারী কর্মীদের পাশে থাকার বার্তা

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব...

Related Articles

Popular Categories