Wednesday, September 23, 2026
28 C
Kolkata

এখনই গ্রেফতার নয়, সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

জমি দুর্নীতি মামলায় আপাতত স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানি পর্যন্ত তাঁকে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছে, তবে তদন্তে সহযোগিতা করতে হবে।

এর আগে আগাম জামিনের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টে গিয়েছিলেন সুমিত। কিন্তু জমি মামলায় তাঁর আবেদন খারিজ হয়। এরপর সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আবেদন করেন তিনি।

শুনানিতে সুমিতের গ্রেফতারির বিরোধিতা করেন কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহতা। তিনি মামলার নথি হাতে পাওয়ার জন্য সময় চান। অন্যদিকে সুমিতের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ দাবি করেন, অভিযোগটি ২০২১ সালের ঘটনা হলেও এফআইআর হয়েছে ২০২৬ সালে। তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই পুরনো বিষয় সামনে এনে মামলা করা হয়েছে।

অভিযোগ, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সরকারি জমি ভুয়ো কাগজপত্রের মাধ্যমে দখল ও বিক্রি করা হয়েছিল। এই ঘটনায় সুমিতের নাম উঠে আসে। পুলিশ তদন্ত শুরু করলে তাঁর খোঁজ মেলেনি বলে দাবি করা হয়। পরে আদালতের নির্দেশে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল। সুপ্রিম কোর্টের নতুন নির্দেশের ফলে আপাতত গ্রেফতারির আশঙ্কা থেকে রক্ষা পেলেন সুমিত রায়।

Hot this week

পাঁচ বছরে ITT-তে ৫৩ পড়ুয়ার মৃত্যু, মৃতদের মধ্যে ৫৪ শতাংশের বেশি এসসি, এসটি ও ওবিসি

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলিতে পড়ুয়াদের মৃত্যুর পরিসংখ্যান...

যমজ সন্তান হলেই কমিশনের নোটিস! দিল্লিতে SIR-এর নিয়মে বিপাকে ২ লক্ষের বেশি ভোটার

দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা SIR-কে ঘিরে...

বরাহনগরে বিজেপি নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ,গুমটি বসানোর নামে চাওয়া হলো ৫০ হাজার টাকা

বরাহনগরে স্থানীয় বিজেপি নেতাদের ঘিরে পরপর অভিযোগ ওঠায় রাজনৈতিক...

Topics

পাঁচ বছরে ITT-তে ৫৩ পড়ুয়ার মৃত্যু, মৃতদের মধ্যে ৫৪ শতাংশের বেশি এসসি, এসটি ও ওবিসি

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলিতে পড়ুয়াদের মৃত্যুর পরিসংখ্যান...

যমজ সন্তান হলেই কমিশনের নোটিস! দিল্লিতে SIR-এর নিয়মে বিপাকে ২ লক্ষের বেশি ভোটার

দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা SIR-কে ঘিরে...

রামমন্দিরে প্রণামি চুরির ১০৫ কাণ্ড! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চাঞ্চল্যকর তথ্য

অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া প্রণামির সামগ্রী চুরির ঘটনায় তদন্ত...

Related Articles

Popular Categories