Friday, July 31, 2026
27.2 C
Kolkata

নাটোরের লালপুরে বিলমাড়ীয়া ইউনিয়নের ৬ শতাধিক পরিবার পানিবন্দি

শিমুল আলী, 

স্টাফ রিপোর্টার নাটোরঃ-

ভারি বর্ষণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা তৈরি হয়ে পানিবন্দী হয়ে পড়েছে নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের ৫ শতাধিক পরিবার। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিশু ও বয়স্ক সদস্যরা।

শনিবার সরেজমিনে দেখা গেছে, নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মোহরকয়া ভাঙ্গাপাড়া, মধ্যপাড়া, গোরস্থানপাড়া, প্রায় ৫ শাতাধিক পরিবার ১০ দিন যাবত পানিবন্দী হয়ে আছেন। বসত ঘর ও বাড়ির উঠানে জমে আছে হাঁটু পানি। প্রতিদিন পানি পেরিয়ে তাদের দৈনন্দিন কাজ করতে হচ্ছে। এ ছাড়া নাগশোষা গ্রামের অর্ধশতাধিক বাড়ি মাসজুড়েই পানি বন্দি রয়েছে। এ গ্রামের বাসিন্দা মাসুদ রানা জানান, বহু পুর্ব থেকে বৃষ্টির পানি বের হওয়া ব্রীজ ও কালভার্ট বন্ধ করে বাড়ি নির্মান করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
দীর্ঘ সময় পনিবন্দী থাকায় পরিবারগুলোতে পানি বাহিত রোগসহ বিভিন্ন সদস্যা দেখা দিতে শুরু করেছে।

ওই সব এলাকার ভুক্তভোগী বাসিন্দা আবজাল হোসেন, রাসেল, সিরাজুল, মান্নান বলেন, আগে যে দিক দিয়ে এই তিন গ্রামের পানি নিস্কাশন হতো সেই জাইগায় মাটি দিয়ে বন্ধ করার ফলে এবার আষাঢ়ের লাগাতার বৃষ্টির পানি জমে তাদের বাড়িতে উঠেছে। তারা আরো জানান, পানি নিস্কাশনের জন্য সড়ক কেটে বিকল্প ভাবে পানি বের করা হচ্ছে ।

বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু বলেন, অপরিকল্পিত বাড়ী ঘর হওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা নষ্ট করে ফেলেছে। ড্রেন বন্ধ করে দেওয়ার ফলে পানি নামতে পারছে না। স্থানীয় লোকজন বিকল্প পথে পানি বের করার ব্যবস্থা করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এমপি মহোদয়ের সাথে যোগাযোগ করে স্থায়ী ব্যবস্থা করার চেষ্টা করব।

Hot this week

“শুধু তিনজন নন, আরও অনেকে!” NCPI ছেড়ে তৃণমূলে ফেরার ইঙ্গিত দিলেন সৌগত রায়

তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া তিন সংখ্যালঘু সাংসদকে ঘিরে ফের...

প্রহ্লাদ জোশিকে শিক্ষামন্ত্রী করায় রাহুলের তোপ! ‘ধর্ষণ মামলার দোষীদের রক্ষাকারী’ বলে আক্রমণ নতুন শিক্ষামন্ত্রীকে

নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশিকে ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

যাদবপুরে জমি বিতর্কে নাম জড়ালো বিজেপি বিধায়কের, অভিযোগ শুনে নড়েচড়ে বসলেন শুভেন্দু

বিজেপির এক বিধায়কের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ উঠল। সেই...

ভাইরাল ভিডিও নিয়ে বিতর্কে কঙ্গনা, প্রতিবাদে পোড়ানো হল ‘ক্যুইন’-এর কুশপুতুল

নিট কেলেঙ্কারি নিয়ে আন্দোলনরত জেন জি প্রজন্মকে ‘আবর্জনার প্রজন্ম’...

Topics

“শুধু তিনজন নন, আরও অনেকে!” NCPI ছেড়ে তৃণমূলে ফেরার ইঙ্গিত দিলেন সৌগত রায়

তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া তিন সংখ্যালঘু সাংসদকে ঘিরে ফের...

প্রহ্লাদ জোশিকে শিক্ষামন্ত্রী করায় রাহুলের তোপ! ‘ধর্ষণ মামলার দোষীদের রক্ষাকারী’ বলে আক্রমণ নতুন শিক্ষামন্ত্রীকে

নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশিকে ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

ভাইরাল ভিডিও নিয়ে বিতর্কে কঙ্গনা, প্রতিবাদে পোড়ানো হল ‘ক্যুইন’-এর কুশপুতুল

নিট কেলেঙ্কারি নিয়ে আন্দোলনরত জেন জি প্রজন্মকে ‘আবর্জনার প্রজন্ম’...

‘হৃতিকের মতো দেখতে বলেই আমার পিছনে পড়েছেন’- কঙ্গনাকে নিয়ে সৌরভের কটাক্ষ

যন্তর মন্তরের জেন জি আন্দোলন এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের...

শিল্প ফেরাতে শুভেন্দুকে শমীকের চিঠি, সিঙ্গুর-দুর্গাপুরে কেমিক্যাল পার্কের প্রস্তাব

পশ্চিমবঙ্গে কেন্দ্রের নতুন রাসায়নিক শিল্প প্রকল্পের আওতায় একটি কেমিক্যাল...

Related Articles

Popular Categories