Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

এসআইআর প্রচারে মুসলিমদের ‘অনুপ্রবেশকারী’ দেখানোয় দিল্লি বিজেপিকে ঘিরে তীব্র বিরোধ

দিল্লিতে বিজেপির বিরুদ্ধে সম্প্রতি তীব্র সমালোচনা উঠেছে তাদের সামাজিক মাধ্যমে চালানো এক প্রচারকে ঘিরে। অভিযোগ, নির্বাচনী তালিকার বিশেষ পুনর্বিবেচনা বা এসআইআর কে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে বিভাজনমূলক বার্তা ছড়ানো হচ্ছে।

দিল্লিতে বিজেপির বিভিন্ন অফিসিয়াল প্ল্যাটফর্মে যে পোস্টগুলি প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে টুপি–দাড়িওয়ালা কার্টুন, বোরখা পরা মানুষের ছবি, এমনকি কোথাও কোথাও মুসলিমদের ইঁদুর, শূকর বা মশার সঙ্গে তুলনা করা হয়েছে। সমালোচকদের দাবি, এসব ছবি শুধু অপমানজনকই নয়, ইচ্ছে করেই পুরো একটি সম্প্রদায়কে সন্দেহের চোখে দেখানোর চেষ্টা করা হচ্ছে।

এসআইআর মূলত নির্বাচন কমিশনের একটি নিয়মিত প্রক্রিয়া। এর মাধ্যমে ভোটার তালিকায় ভুলত্রুটি সংশোধন করা হয়। কিন্তু বিজেপির কিছু নেতা এটিকে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান বলে তুলে ধরছেন, যদিও এ বিষয়ে কোনো তথ্য এখনো প্রকাশ করেনি নির্বাচন কমিশন। বিহারের সরকারি নথিতে দেখা গেছে, সেখানে এই প্রক্রিয়া শুরুর সময় যাদের বিদেশি ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছিল, তাদের সংখ্যা ছিল মোট ভোটারের মাত্র ০.০১২ শতাংশ। বিশ্লেষকদের মতে, এই তথ্যই প্রমাণ করে যে অনুপ্রবেশকারীদের স্রোত বলে যে দাবি করা হচ্ছে, তার ভিত্তি খুবই দুর্বল।

সমালোচনার দাবি, প্রকৃত সমস্যা খুঁজে বের করার বদলে দিল্লি বিজেপি সোশ্যাল মিডিয়া প্রচারের মাধ্যমে ভারতীয় মুসলিমদেরই সন্দেহজনক করে দেখাতে চাইছে। একাধিক পোস্টে বাংলাদেশ বা মায়ানমার থেকে আসা অভিবাসীদের সঙ্গে এই দেশের মুসলিম নাগরিকদের একইভাবে দেখানো হয়েছে, যা অধিকারের সংগঠনগুলির মতে, ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরি করা।

১ ডিসেম্বর পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন দিল্লি বিজেপির অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্টার সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে মুসলিম পোশাকে দেখিয়ে বোঝানো হয়, এসআইআর নিয়ে প্রশ্ন তোলা মানেই অনুপ্রবেশকারীদের পক্ষ নেওয়া।
অসমেও একই ধরণের বার্তা ছড়াচ্ছে বিজেপির একাধিক সমাজ মাধ্যমে একাউন্ট। সেখানকার মন্ত্রী অশোক সিংহল যে ছবি পোস্ট করেছেন, তা নিয়ে অনেকে বলছেন, এতে অতীতের হিংসাত্মক ঘটনার স্মৃতি উসকে দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অনুপ্রবেশকারী শব্দটি দীর্ঘদিন ধরেই ভোটরাজনীতির একটি হাতিয়ার। কিন্তু নির্বাচনের সময় এই ভাষা আরও তীব্র হয় এবং অনেক সময় সাধারণ ভারতীয় মুসলিমরাও তার শিকার হন। মানবাধিকার কর্মীরা সতর্ক করে বলছেন একটি সম্প্রদায়কে বারবার ভিনদেশি হিসেবে দেখানো হলে বাস্তবে তার ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories