Tuesday, September 15, 2026
30 C
Kolkata

বিজেপি নেতার ‘অশালীন’ ভিডিও ঘিরে মুখ পুড়ল পদ্ম শিবিরের

যারা কথায় কথায় সংস্কৃতি, সংস্কার এবং উচ্চ নৈতিকতার বুলি আউড়ে সাধারণ মানুষকে জ্ঞান দেন, এবার তাঁদের নিজেদের দলের নেতার কীর্তিতেই মুখ পুড়ল পদ্ম শিবিরের। সোশ্যাল মিডিয়ায় এক চরম আপত্তিকর ও অশালীন ভিডিও ভাইরাল হওয়ার পর তীব্র বিতর্কের মুখে পড়েছেন ত্রিপুরার এক দাপুটে বিজেপি নেতা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে নিন্দার ঝড় উঠেছে এবং বিজেপির আসল চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ।

অভিযুক্ত বিজেপি নেতা স্বপন রায় ত্রিপুরার প্রতাপগড় বিধানসভা আসনের একটি বুথ কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন। অভিযোগ উঠেছে, দুই সন্তানের জননী এক স্থানীয় মহিলার সঙ্গে এই বিজেপি নেতার দীর্ঘদিনের বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে। সম্প্রতি ছড়িয়ে পড়া ওই ভিডিওতে ওই মহিলার সঙ্গে ক্যামেরার সামনেই স্বপন রায়কে অত্যন্ত অশালীন ও আপত্তিকর আচরণ করতে দেখা গিয়েছে। সমাজসেবা এবং দলের সাংগঠনিক কাজের আড়ালে একজন দায়িত্বপ্রাপ্ত নেতার এমন কুরুচিকর আচরণে ত্রিপুরার রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

এই কেলেঙ্কারি সামনে আসতেই নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে তীব্র খোঁচা দিয়ে বলেছেন, যারা কথায় কথায় ধর্ম টেনে আনেন এবং নিজেদের সবচেয়ে আদর্শবাদী দল বলে দাবি করেন, তাঁদের নেতার এই নোংরা রূপ এখন দেশের মানুষের সামনে স্পষ্ট। একজন দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসেবে এমন কুরুচিকর ভিডিও প্রকাশ্যে এনে তিনি সমাজে ঠিক কী বার্তা দিতে চাইছেন, তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ নাগরিকরা। প্রশাসনের কাছে অভিযুক্ত নেতার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে। এই লজ্জাজনক ঘটনা নিয়ে ত্রিপুরার বিজেপি শীর্ষ নেতৃত্ব চরম অস্বস্তিতে পড়লেও, দলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও কঠোর পদক্ষেপের কথা জানানো হয়নি।

Hot this week

রাজস্থানের পুরভোটে একাধিক পুরসভা দখল! ‘দুর্বল’ কংগ্রেসের বিকল্প হিসেবে শক্তিশালী হচ্ছে সিপিএম ও আপ

রাজস্থানের সাম্প্রতিক পুরসভা নির্বাচনের ফলাফলে কংগ্রেসের সঙ্কুচিত রাজনৈতিক পরিসর...

হিন্দুত্ববাদী সংগঠনের অভিযোগ, বদলি মুসলিম মহিলা IPS আধিকারিক বুশারা বানু

অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে ইসলামি অভিবাদন বা সম্ভাষণ...

ছ’বছর পরেও পূরণ হয়নি প্রতিশ্রুতি, এখনও দেওয়া হয়নি পুলওয়ামা শহিদের বোনকে চাকরি!

পুলওয়ামা হামলায় ভাইকে হারানোর পর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস...

দলিত বিজেপি নেতাকে ডেকে ‘মারধর’! দিল্লিতে দলেরই বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দিল্লির কাঞ্জাওয়ালা এলাকায় বিজেপির অন্দরের একটি ঘটনা ঘিরে চাঞ্চল্য...

৮৫% পঞ্চায়েতে এখনও খরচ শূন্য! ১২৫ দিনের কাজে বাংলার ‘ডবল ইঞ্জিন’ মডেলেই কেন এমন হাল?

পশ্চিমবঙ্গে ১২৫ দিনের কাজের নতুন প্রকল্প শুরু হওয়ার পর...

Topics

রাজস্থানের পুরভোটে একাধিক পুরসভা দখল! ‘দুর্বল’ কংগ্রেসের বিকল্প হিসেবে শক্তিশালী হচ্ছে সিপিএম ও আপ

রাজস্থানের সাম্প্রতিক পুরসভা নির্বাচনের ফলাফলে কংগ্রেসের সঙ্কুচিত রাজনৈতিক পরিসর...

হিন্দুত্ববাদী সংগঠনের অভিযোগ, বদলি মুসলিম মহিলা IPS আধিকারিক বুশারা বানু

অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে ইসলামি অভিবাদন বা সম্ভাষণ...

ছ’বছর পরেও পূরণ হয়নি প্রতিশ্রুতি, এখনও দেওয়া হয়নি পুলওয়ামা শহিদের বোনকে চাকরি!

পুলওয়ামা হামলায় ভাইকে হারানোর পর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস...

দলিত বিজেপি নেতাকে ডেকে ‘মারধর’! দিল্লিতে দলেরই বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দিল্লির কাঞ্জাওয়ালা এলাকায় বিজেপির অন্দরের একটি ঘটনা ঘিরে চাঞ্চল্য...

কালীঘাট আউট, ঋতব্রত ইন! ধূলিয়ান পৌরসভায় চেয়ারম্যান বদলের নেপথ্যে কী নতুন সমীকরণ

মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভাকে ঘিরে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে...

আবারও গুরুগ্রামে হামলা! কার্গিল-যোদ্ধা প্রাক্তন বায়ুসেনা আধিকারিককে লোহার রড দিয়ে মারধর!

গুরুগ্রামে ফের প্রকাশ্যে এল নিরাপত্তা নিয়ে উদ্বেগের ছবি। একটি...

Related Articles

Popular Categories