Wednesday, September 23, 2026
25 C
Kolkata

২২ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা! সার্ভার ক্র্যাশ বিপর্যয়ে নিট ইউজির অ্যাডমিট পেলেন মাত্র ৪ লক্ষ

মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি (NEET UG) পুনঃপরীক্ষা আয়োজন ঘিরে ফের বড়সড় বিতর্কের মুখে পড়ল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। আগামী ২১ জুন দেশজুড়ে এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও, এখনও পর্যন্ত প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৪ লক্ষ পড়ুয়া তাঁদের অ্যাডমিট কার্ড হাতে পেয়েছেন। পরীক্ষার আর এক সপ্তাহও বাকি না থাকায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে বাকি ১৮ লক্ষ পরীক্ষার্থী ও তাঁদের পরিবারের। খোদ এনটিএ-এর পক্ষ থেকেই এই চাঞ্চল্যকর তথ্য স্বীকার করে নেওয়া হয়েছে।

অ্যাডমিট কার্ড ডাউনলোডের এই ভয়াবহ ধীরগতির কারণ হিসেবে এনটিএ তাদের এক্স (টুইটার) হ্যান্ডলে জানিয়েছে, বর্তমানে পরীক্ষার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য যাচাইয়ের কাজ চলছে। একই সঙ্গে বিপুল সংখ্যক পড়ুয়া একসঙ্গে ওয়েবসাইটে লগ-ইন করার কারণে সার্ভারের ওপর অতিরিক্ত চাপ পড়েছে এবং প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। তবে সংস্থার আশ্বাস, দ্রুতই এই সার্ভার বিপর্যয় কাটিয়ে পোর্টাল মসৃণ করা হবে এবং ১৪ জুন থেকে শুরু হওয়া এই ডাউনলোড প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক হবে।

আগামী ২১ জুনের এই পুনঃপরীক্ষা দুপুর ২টো থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত চলবে, যেখানে প্রশাসনিক কাজের জন্য অতিরিক্ত ১৫ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে কড়া নিরাপত্তার দায়িত্বে থাকবে আধাসেনা এবং প্রশ্নপত্র পৌঁছানোর গুরুদায়িত্ব দেওয়া হয়েছে বায়ুসেনাকে। পরীক্ষা দিতে যাওয়ার জন্য অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট এবং সচিত্র পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ওড়িশা, পঞ্জাব, দিল্লি ও উত্তরাখণ্ড সরকার বিনামূল্যে বাস পরিষেবার ঘোষণা করেছে, যা অ্যাডমিট কার্ড দেখালেই পাওয়া যাবে। তবে পরীক্ষা শুরুর মুখে এমন সার্ভার বিভ্রাট এনটিএ-এর পরিচালন ক্ষমতা নিয়ে ফের বড়সড় প্রশ্ন তুলে দিল।

Hot this week

SIR-এর নামে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ! ১০ মাসে ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার

দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা SIR-কে...

পাঁচ বছরে IIT-তে ৫৩ পড়ুয়ার মৃত্যু, মৃতদের মধ্যে ৫৪ শতাংশের বেশি এসসি, এসটি ও ওবিসি

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলিতে পড়ুয়াদের মৃত্যুর পরিসংখ্যান...

যমজ সন্তান হলেই কমিশনের নোটিস! দিল্লিতে SIR-এর নিয়মে বিপাকে ২ লক্ষের বেশি ভোটার

দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা SIR-কে ঘিরে...

বরাহনগরে বিজেপি নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ,গুমটি বসানোর নামে চাওয়া হলো ৫০ হাজার টাকা

বরাহনগরে স্থানীয় বিজেপি নেতাদের ঘিরে পরপর অভিযোগ ওঠায় রাজনৈতিক...

Topics

পাঁচ বছরে IIT-তে ৫৩ পড়ুয়ার মৃত্যু, মৃতদের মধ্যে ৫৪ শতাংশের বেশি এসসি, এসটি ও ওবিসি

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলিতে পড়ুয়াদের মৃত্যুর পরিসংখ্যান...

যমজ সন্তান হলেই কমিশনের নোটিস! দিল্লিতে SIR-এর নিয়মে বিপাকে ২ লক্ষের বেশি ভোটার

দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা SIR-কে ঘিরে...

Related Articles

Popular Categories