Wednesday, July 29, 2026
29.5 C
Kolkata

ডেঙ্গু থেকে সুরক্ষায় স্কুল ড্রেসে নতুন নিয়ম, বর্ষার ছয় মাস পা ঢেকে রাখতেই হবে

ডেঙ্গুর সংক্রমণ কমাতে সরকারি স্কুলের ইউনিফর্মে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার স্বাস্থ্যভবনে এক বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, প্রতি বছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারি স্কুলের ছাত্রদের ফুল শার্ট ও ফুল প্যান্ট পরতে হবে। আর ছাত্রীদের স্কার্ট থাকলেও এমনভাবে পোশাক পরতে হবে, যাতে পা পুরো ঢাকা থাকে।

রাজ্যের দাবি, বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি থাকে। তাই মশার কামড় থেকে পড়ুয়াদের সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে সরকারি নির্দেশিকা প্রকাশ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, শুধু সরকারি স্কুল নয়, বেসরকারি স্কুলগুলিকেও একই ধরনের নিয়ম চালু করার জন্য অনুরোধ জানাবে রাজ্য সরকার। তবে সেখানে এই সিদ্ধান্ত কার্যকর হবে কি না, তা সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের উপর নির্ভর করবে।

প্রতিবছর বর্ষাকালে রাজ্যের বিভিন্ন জেলায় ডেঙ্গুর সংক্রমণ বাড়তে দেখা যায়। অনেক ক্ষেত্রে রোগ দেরিতে ধরা পড়ায় মৃত্যুর ঘটনাও ঘটে। সেই কারণেই আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইউনিফর্মে এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেক অভিভাবক। তাঁদের মতে, স্কুলে দীর্ঘ সময় কাটানো পড়ুয়াদের মশার কামড় থেকে বাঁচাতে এমন পদক্ষেপ যথেষ্ট কার্যকর হতে পারে।

Hot this week

অসমে বন্যার পরিস্থিতি ভয়াবহ, মৃত বেড়ে ৭৫, ক্ষতিগ্রস্থ ৩ লক্ষের বেশি

অসমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, বাড়ছে মৃত্যুর সংখ্যা।...

‘এই নর্দমার প্রজন্মকে জন্ম দিচ্ছে কারা?’ নিট আন্দোলনকারী জেন জি- দেরকে নিশানা কঙ্গনার

কেন্দ্রীয় রাজনীতিতে ফের বিতর্কের কেন্দ্রে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী...

দলিত নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মধ্যপ্রদেশে গ্রেফতার ২ পুলিশ কনস্টেবল

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে এক দলিত নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের...

Topics

পাঁচ বছরে দেশে কমেছে ১৭ হাজারের বেশি সরকারি স্কুল, সংসদে কেন্দ্রের তথ্য ঘিরে নতুন বিতর্ক

দেশজুড়ে সরকারি স্কুলের সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। কেন্দ্রীয় সরকারের দেওয়া...

পুজো কমিটির দখল ঘিরে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

বরাহনগরে দুর্গাপুজো কমিটির দায়িত্ব নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক...

Related Articles

Popular Categories