Thursday, July 30, 2026
30.7 C
Kolkata

ব্যতিক্রমী পরিস্থিতিতে পুলিশ পেলেট গান ব্যবহার করতে পারবে- সুপ্রিম কোর্ট

শুধুমাত্র খুবই জরুরি ও ব্যতিক্রমী পরিস্থিতিতে পুলিশ পেলেট গান ব্যবহার করতে পারবে। বৃহস্পতিবার এমনই স্পষ্ট বার্তা দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, দিল্লির যন্তর মন্তরে আন্দোলনের সময় র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ)-এর কাছে কী ধরনের কার্তুজ ছিল, তার পূর্ণ রেকর্ড সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে।

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরে হওয়া বিক্ষোভে পেলেট গান ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় কয়েকজন আহত হন বলেও দাবি করা হয়। এরপর পেলেট গানের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়। আবেদনকারীদের মধ্যে দু’জন জানান, তাঁরা ওই বিক্ষোভে পেলেটের আঘাতে জখম হয়েছিলেন। প্রাক্তন তথ্য কমিশনার যশবর্ধন আজাদও এই বিষয়ে আদালতের দ্বারস্থ হন।

প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, পুলিশের নিয়ম অনুযায়ী পেলেট গান ব্যবহার করা গেলেও তা সাধারণ পরিস্থিতিতে নয়। আদালত ‘ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর নির্দেশিকার কথাও উল্লেখ করে। দিল্লি পুলিশকে পেলেট গান ব্যবহারের নিয়ম বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া, আন্দোলনের সময় পেলেট ব্যবহার নিয়ে বিস্তারিত তদন্তের কথাও জানিয়েছে শীর্ষ আদালত। কেন্দ্রের পক্ষের আইনজীবী তুষার মেহতাকে র‌্যাফের ব্যবহৃত কার্তুজের তথ্য সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থাও নিশ্চিত করতে বলা হয়েছে।

Hot this week

‘হৃতিকের মতো দেখতে বলেই আমার পিছনে পড়েছেন’- কঙ্গনাকে নিয়ে সৌরভের কটাক্ষ

যন্তর মন্তরের জেন জি আন্দোলন এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের...

শিল্প ফেরাতে শুভেন্দুকে শমীকের চিঠি, সিঙ্গুর-দুর্গাপুরে কেমিক্যাল পার্কের প্রস্তাব

পশ্চিমবঙ্গে কেন্দ্রের নতুন রাসায়নিক শিল্প প্রকল্পের আওতায় একটি কেমিক্যাল...

‘যাঁদের মতাদর্শ বারবার বদলায়, তাঁদের দরকার নেই’ তৃণমূলের প্রস্তাবে সাফ ‘না’ ঐশীর!

বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে বিরোধী শক্তির একসঙ্গে লড়াই করা...

সরকারি জমি দখল করে প্রাণনাশের হুমকি! বিতর্কে শিলিগুড়ির বিজেপি নেতা

শিলিগুড়ির এক আইনজীবী দাবি করেছেন, সরকারি জমি দখলের বিরোধিতা...

Topics

তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতেও টাকা?ক্ষোভে ফুঁসছেন শিবভক্তরা

শ্রাবণী মেলাকে কেন্দ্র করে তারকেশ্বর মন্দিরে নতুন করে বিতর্কের...

সংসদ অভিযানের আগে বিক্ষোভস্থলে পাথরভর্তি ট্রাক, নতুন রিপোর্টে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

দিল্লিতে সাম্প্রতিক ছাত্র-যুব আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে...

ডেঙ্গু থেকে সুরক্ষায় স্কুল ড্রেসে নতুন নিয়ম, বর্ষার ছয় মাস পা ঢেকে রাখতেই হবে

ডেঙ্গুর সংক্রমণ কমাতে সরকারি স্কুলের ইউনিফর্মে বড় পরিবর্তনের সিদ্ধান্ত...

Related Articles

Popular Categories