Tuesday, September 15, 2026
28 C
Kolkata

যাদবপুরে জমি বিতর্কে নাম জড়ালো বিজেপি বিধায়কের, অভিযোগ শুনে নড়েচড়ে বসলেন শুভেন্দু

বিজেপির এক বিধায়কের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ উঠল। সেই অভিযোগ সরাসরি পৌঁছল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। একই অনুষ্ঠানে তৃণমূলের এক প্রাক্তন বিধায়কের বিরুদ্ধেও জমি সংক্রান্ত অভিযোগ জমা পড়ে। সব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার বিধাননগরের বিজেপি কার্যালয়ে সাধারণ মানুষের সমস্যা শোনার জন্য ‘জনতার দরবার’ কর্মসূচিতে বসেছিলেন শুভেন্দু। সেখানেই যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেন প্রতিমা রায় নামে এক মহিলা।

প্রতিমাদেবীর দাবি, তাঁরা প্রায় ৩০ বছর ধরে শাড়ি ও পোশাকের দোকান চালাচ্ছেন। অভিযোগ, গত ১২ জুন রাতে তাঁদের দোকল দখল করে নেওয়া হয়। তাঁর আরও দাবি, বিধায়ক নিজে ঘটনাস্থলে না থাকলেও তাঁর ঘনিষ্ঠরা এই ঘটনার সঙ্গে যুক্ত।

অভিযোগ অবশ্য পুরোপুরি অস্বীকার করেছেন শর্বরী মুখোপাধ্যায়। তাঁর দাবি, ওই মহিলা বেআইনিভাবে দোকানটি ব্যবহার করছিলেন। প্রকৃত মালিকের অনুরোধে বিষয়টি মেটানোর চেষ্টা করা হয়েছে, দখলের কোনও ঘটনা ঘটেনি। তিনি জানান, প্রয়োজন হলে সমস্ত নথি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরবেন।

এদিকে একই ‘জনতার দরবারে’ রাসবিহারীর প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের বিরুদ্ধেও জমি দখলের অভিযোগ ওঠে। পঞ্জাবের এক বাসিন্দা চার কাঠা জমি আত্মসাতের অভিযোগ করেছেন তাঁর বিরুদ্ধে।

দুই দলের নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগই গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছেন শুভেন্দু। দলের বিধায়কের বিরুদ্ধেই মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জমা পড়ায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

Hot this week

স্বাধীন ফিলিস্তিনের পক্ষে BRICS, গাজা থেকে সাধারণ মানুষদের উচ্ছেদে কড়া আপত্তি!

গাজায় চলতে থাকা হিংসা, ফিলিস্তিনের ভবিষ্যৎ এবং ইজরায়েলের বিরুদ্ধে...

‘বিশ্বের সবচেয়ে স্বচ্ছ ভারতের নির্বাচন প্রক্রিয়া!’ দাবি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের

ভারতের নির্বাচন ব্যবস্থা কতটা নিয়ম মেনে এবং স্বচ্ছভাবে পরিচালিত...

২০ জনের মধ্যে ১৭ জন NCPI সাংসদ যোগ দিতে চলেছেন বিজেপিতে! ৩ তিনজন মুসলিম সাংসদ থাকছেন NDA-তে

তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাওয়া ২০ জন সাংসদকে ঘিরে...

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের নৈশভোজে নিরামিষ মেনু নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুলের

ভারতে খাবারের পছন্দ নিয়ে রাজনৈতিক বিতর্ক নতুন নয়। তবে...

Topics

স্বাধীন ফিলিস্তিনের পক্ষে BRICS, গাজা থেকে সাধারণ মানুষদের উচ্ছেদে কড়া আপত্তি!

গাজায় চলতে থাকা হিংসা, ফিলিস্তিনের ভবিষ্যৎ এবং ইজরায়েলের বিরুদ্ধে...

বদলাবে লেনিন সরণির নাম, তালিকায় মেয়ো রোডও!

রাজ্যে পালাবদলের পর কলকাতার একাধিক রাস্তার নাম পরিবর্তন হয়েছে।...

২০২৯-এর আগেই বিজেপি শাসিত সব রাজ্যে UCC! বড় ঘোষণা অমিত শাহের

বিজেপি শাসিত সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অভিন্ন দেওয়ানি...

Related Articles

Popular Categories