Tuesday, September 15, 2026
29 C
Kolkata

আমেরিকার চাকরি এখন ধরাছোঁয়ার বাইরে? ভারতীয়দের ওপর কোটি টাকার বোঝা চাপানোর ছক ট্রাম্পের

আমেরিকায় গিয়ে কাজ করার স্বপ্ন দেখা ভারতীয়দের জন্য বড়সড় দুঃসংবাদ। একদিকে যেখানে সেনেটে গ্রিন কার্ডের সুসংবাদের আশা তৈরি হয়েছিল, অন্যদিকে তখনই বিদেশি কর্মীদের ওপর মোটা টাকার বোঝা চাপানোর তোড়জোড় শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। খবর অনুযায়ী, সেখানে পড়াশোনা শেষে চাকরি করতে চাইলে বিদেশি পড়ুয়াদের কাছ থেকে প্রায় ১ লক্ষ ডলার বা প্রায় ৯৫ লক্ষ টাকা নেওয়ার পরিকল্পনা চলছে।

‘আমেরিকা শুধু আমেরিকানদের জন্য’—ট্রাম্পের এই কঠোর অবস্থানের কারণে বহু দিন ধরেই বিপাকে বিদেশি কর্মীরা। মার্কিন দেশে পড়াশোনা করার পর সাধারণত তিন বছরের কাজের অনুমতি মেলে, যা পরবর্তীতে এইচ১বি ভিসার মাধ্যমে বাড়ানো হয়। এবার সেই কাজের অনুমতির জন্যই এই বিপুল অর্থ দাবি করতে চলেছে প্রশাসন। এত বিশাল অঙ্কের ফি দিতে হলে ভারতীয় ছাত্রছাত্রী ও আইটি পেশাদারদের জন্য মার্কিন মুলুকে কেরিয়ার তৈরি করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।

এর আগে ভিসা ফি বহুগুণ বাড়িয়ে ইতিমধ্যেই অস্বস্তি তৈরি করেছিল প্রশাসন। অন্যদিকে, কাজের সূত্রে সাত বছর সে দেশে থাকলে আগে গ্রিন কার্ড পাওয়ার যে প্রস্তাবিত আইনি বিল আসার কথা, ট্রাম্প তা কতখানি বাস্তবায়িত হতে দেবেন তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে। দীর্ঘদিন ধরে লক্ষ লক্ষ গ্রিন কার্ডের আবেদন আটকে থাকার মধ্যেই এই নতুন নিয়মের ধাক্কায় দিশেহারা ভারতীয় মহল।

Hot this week

স্বাধীন ফিলিস্তিনের পক্ষে BRICS, গাজা থেকে সাধারণ মানুষদের উচ্ছেদে কড়া আপত্তি!

গাজায় চলতে থাকা হিংসা, ফিলিস্তিনের ভবিষ্যৎ এবং ইজরায়েলের বিরুদ্ধে...

‘বিশ্বের সবচেয়ে স্বচ্ছ ভারতের নির্বাচন প্রক্রিয়া!’ দাবি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের

ভারতের নির্বাচন ব্যবস্থা কতটা নিয়ম মেনে এবং স্বচ্ছভাবে পরিচালিত...

২০ জনের মধ্যে ১৭ জন NCPI সাংসদ যোগ দিতে চলেছেন বিজেপিতে! ৩ তিনজন মুসলিম সাংসদ থাকছেন NDA-তে

তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাওয়া ২০ জন সাংসদকে ঘিরে...

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের নৈশভোজে নিরামিষ মেনু নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুলের

ভারতে খাবারের পছন্দ নিয়ে রাজনৈতিক বিতর্ক নতুন নয়। তবে...

Topics

স্বাধীন ফিলিস্তিনের পক্ষে BRICS, গাজা থেকে সাধারণ মানুষদের উচ্ছেদে কড়া আপত্তি!

গাজায় চলতে থাকা হিংসা, ফিলিস্তিনের ভবিষ্যৎ এবং ইজরায়েলের বিরুদ্ধে...

বদলাবে লেনিন সরণির নাম, তালিকায় মেয়ো রোডও!

রাজ্যে পালাবদলের পর কলকাতার একাধিক রাস্তার নাম পরিবর্তন হয়েছে।...

২০২৯-এর আগেই বিজেপি শাসিত সব রাজ্যে UCC! বড় ঘোষণা অমিত শাহের

বিজেপি শাসিত সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অভিন্ন দেওয়ানি...

Related Articles

Popular Categories