Tuesday, June 9, 2026
33.1 C
Kolkata

দেশে করোনায় মৃত্যুর হার ২.৫%, বিশ্বে সবথেকে কম

এনবিটিভি ডেস্ক: করোনার তাণ্ডবের মধ্যেও খানিকটা স্বস্তির খবর। ভারতে করোনায় মৃত্যুর হার কমে হয়েছে ২.৫ শতাংশ। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্র ও রাজ্যগুলি কার্যকর ব্যবস্থার জন্যই এটা সম্ভব হয়েছে। পরীক্ষা বাড়ানো, সঠিক মেডিকেল সুরক্ষার ফলেই যথেষ্ট নেমে গিয়েছে মৃত্যুর হার।

সরকারের দাবি, এই হার গোটা বিশ্বে সবথেকে কম। কেন্দ্র জানিয়েছে, বহু রাজ্য করোনায় ঝুঁকিপূর্ণ বয়স্ক, সন্তানসম্ভবা ও কো-মর্বিডিটিতে ভোগা মানুষদের চিহ্নিত করার কাজ করেছে। তাঁদের দিকে বিশেষ যত্ন নেওয়া হচ্ছে নিয়মিত পর্যবেক্ষণ, মোবাইল অ্যাপ, সময়ে চিকিৎসার মাধ্যমে।

তাদের দাবি, আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, পেরু, চিলি, মেক্সিকো, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, ইরান, পাকিস্তান, স্পেনে ভারতের তুলনায় ৮ গুণ বেশি সংক্রমণ ও ১৪ গুণ বেশি মৃত্যু হচ্ছে করোনায়। কেন্দ্রের দাবি, করোনায় দেশের গড় মৃত্যুর হারের তুলনায় ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মৃত্যুহার কম। ৫টি রাজ্যে মৃত্যু হয়নি। ১৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মৃত্যুর হার ১ শতাংশেরও কম।

Hot this week

দিল্লিতে ‘মহানাটক’! কোন গোপন ফর্মুলায় পদ্ম শিবিরে পা বাড়াচ্ছেন তৃণমূলের একঝাঁক সাংসদ?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক পালাবদলের ইঙ্গিত দিয়ে...

যাদবপুর হকার উচ্ছেদ-কাণ্ডে গ্রেফতার হওয়া সৃজন ভট্টাচার্য-সহ পাঁচ জনের জামিন!

যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতির...

সিআইডির তলব এড়িয়ে দিল্লিতে অভিষেক, কালীঘাটের বাড়িতে পৌঁছলেন তদন্তকারীরা

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে নতুন মোড় এসেছে।...

Topics

সুরাটে ১০০টা বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, কিন্তু দায় নিল না কেউ! প্রশ্নের মুখে প্রশাসন

গুজরাটের সুরাট শহরে এক অদ্ভুত ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের...

রাস্তা সম্প্রসারণ প্রকল্পের জন্য ভাঙা হল ৪৪ বছরের নুরানি মসজিদ, কড়া নিরাপত্তায় অভিযান জয়পুরে!

রাজস্থানের জয়পুরে একটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories