Wednesday, September 23, 2026
29 C
Kolkata

E20 পেট্রোলে উচ্চমাত্রার ক্লোরাইডে ইঞ্জিনের স্থায়ী ক্ষতির আশঙ্কা

কেন্দ্র সরকার, আমদানি করা অপরিশোধিত তেলের উপর নির্ভরতা কমাতে পেট্রোলে ২০ শতাংশ ইথানল মেশানোর পরিকল্পনা চালু করেছে। তবে অনেক গাড়ির মালিকের অভিযোগ, E20 ব্যবহারের পরে মাইলেজ কমছে এবং কিছু যন্ত্রাংশ দ্রুত নষ্ট হচ্ছে।

এই বিষয় নিয়ে দেশের গাড়ি নির্মাতাদের সংগঠন SIAM (Society of Indian Automobile Manufacturers) সরকারকে সতর্ক করেছে। অনেক পেট্রোল পাম্পে বিক্রি হওয়া E20 পেট্রোলে ক্লোরাইড ও আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গাড়ির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও দাবি তাদের।

এই অভিযোগ জানিয়ে তারা SIAM পেট্রোলিয়াম মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছে। তাদের অনুরোধ, E20 পেট্রোলে ক্লোরাইডের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হোক এবং নিয়মিত জ্বালানির মান পরীক্ষা করা হোক।

SIAM-এর দাবি, ফুয়েল ইনজেক্টর, ফুয়েল পাম্প, EGR ভালভ, এক্সহস্ট সিস্টেম-সহ একাধিক অংশে ক্ষতির ঘটনা বেড়েছে। নষ্ট যন্ত্রাংশ পরীক্ষা করে সেখানে অতিরিক্ত ক্লোরাইডের উপস্থিতিও পাওয়া গেছে বলেও জানিয়েছে।

সবচেয়ে বেশি উদ্বেগের বিষয়, গাড়ির ফুয়েল ট্যাঙ্ক থেকে নেওয়া নমুনায় প্রতি কেজিতে প্রায় ৫০০ মিলিগ্রাম ক্লোরাইড পাওয়া যাচ্ছে। বিভিন্ন পেট্রোল পাম্প থেকেও সংগৃহীত নমুনায় প্রায় ৩৫০ মিলিগ্রাম ক্লোরাইড পাওয়া গেছে বলে দাবি তাদের।

Hot this week

LIC-এর ২,৬৮৪ কোটি টাকা নিয়ে অনিয়মের অভিযোগ, অনিল আম্বানির বিরুদ্ধে দায়ের হল এফআইআর

ভারতীয় জীবন বিমা নিগম বা LIC-এর বিনিয়োগ ঘিরে আর্থিক...

রামমন্দিরে প্রণামি চুরির ১০৫ কাণ্ড! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চাঞ্চল্যকর তথ্য

অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া প্রণামির সামগ্রী চুরির ঘটনায় তদন্ত...

Topics

রামমন্দিরে প্রণামি চুরির ১০৫ কাণ্ড! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চাঞ্চল্যকর তথ্য

অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া প্রণামির সামগ্রী চুরির ঘটনায় তদন্ত...

Related Articles

Popular Categories